সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০০:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের

সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মসজিদে নববীতে সেবা দেওয়া গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এ ধরনের ইচ্ছাকৃত হামলা ইসলামের অন্যতম পবিত্র স্থানের পবিত্রতার ওপর অনাকাঙ্ক্ষিত আঘাত। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দেশটির সরকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করা হয়।
 

বাংলাদেশ সরকার বলেছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করে—এমন যেকোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ড তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।
 

মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হামলার জন্য ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের দায়ী করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের দাবি, হামলায় বিদ্যুৎকেন্দ্রের একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হয়ে পড়ে। তবে এতে সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে তারা।
 

তবে হামলার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে হুথি গোষ্ঠী। তাদের পক্ষ থেকে মদিনার ওই বিদ্যুৎকেন্দ্রে কোনো হামলা চালানোর কথা অস্বীকার করা হয়েছে।