সর্বাধিক পঠিত সংবাদ — পাতা ৮০৭
চাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ সম্পন্ন
দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নির্বাচিত ২৫ জন প্রতিনিধি আজ বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছেন। তবে নির্বাহী সদস্য আকাশ দাস শপথ নেননি। বেলা ১২টায় সমাজবিজ্ঞান অনুষদের ড. মোহাম্মদ ইউনুস ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত এই শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসুর সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া...
আড়াই ঘণ্টা বিলম্বে ছাড়ছে বুড়িমারী এক্সপ্রেস, যাত্রীদের ভোগান্তি
ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে প্রায় আড়াই ঘণ্টা পরে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সকাল থেকে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়। রোববার সকাল সাড়ে ৮টায় ট্রেনটির ছেড়ে যাওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে এটি প্ল্যাটফর্ম ত্যাগ করেনি। ফলে দীর্ঘক্ষণ অ...
দুপুরের আগেই ৯ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা
দেশের ৯ জেলার ওপর দিয়ে দুপুরের আগেই ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক...
শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা প্রকল্পেও হাত দেবে সরকার
দেশের মানুষের ভাগ্য উন্নয়ন ও পানির সংকট দূর করতে আগামীতে পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণ প্রকল্পে বিএনপি সরকার হাত দেবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে গাজীপুরের টঙ্গী সাতাইশ এলাকায় ‘জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। এর আগে দুপুর...
শৈলকুপায় সওজের উচ্ছেদ অভিযান, ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা-লাঙ্গলবাঁধ সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। মঙ্গলবার সকাল ১১টা থেকে উপজেলার পাঠানপাড়া, হেতামপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২১টি স্থাপনা উচ্ছেদ করা হয়। সওজ বিভাগের খুলনা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এস্টেট অ্যান্ড ল’ কর্মকর্তা পিজুস চন্দ্র দের...
বিদ্যুতের দাম বৃদ্ধির পরিকল্পনা, ইউনিটপ্রতি বাড়তে পারে যত
বিদ্যুতের মূল্য আবারও সমন্বয়ের পথে হাঁটছে সরকার। জ্বালানি খাতে বাড়তি ব্যয় সামাল দিতে পাইকারি ও খুচরা, দুই পর্যায়েই দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ইউনিটপ্রতি সর্বোচ্চ প্রায় ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি পর্যায়ে ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব পর্য...
বেইজিংয়ে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি একটি কূটনৈতিক প্রতিনিধি দল নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। সফরে আরাগচির চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করবেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করবেন। গত সপ্তাহে ইরানের এই শীর্ষ কূটনীতিক পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করেন।
বীরগঞ্জে দুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু। বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মক...
বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশুর মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাড়ির বারান্দায় রাখা ডিজেলের ড্রামে পড়ে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আরাফ প্রামাণিক। বুধবার (২২ এপ্রিল) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে নিজ...
পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল অ্যাপ’
পিরোজপুর প্রতিনিধি: জ্বালানি তেলের অতিরিক্ত চাপ ও অস্বাভাবিক মজুত কমাতে পিরোজপুরে চালু করা হয়েছে ‘স্মার্ট ফুয়েল অ্যাপ’। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে শহরের বলেশ্বর ফিলিং স্টেশনে এ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ এবং প...
ইনসাফের ভিত্তিতে সংসদ পরিচালনার ওপর গুরুত্বারোপ বিরোধীদলীয় নেতার
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেছেন যে, সংসদে ন্যায় প্রতিষ্ঠা হলে সারা দেশে ন্যায়বিচার নিশ্চিত করার পথ সুগম হবে। তিনি এ লক্ষ্যে জাতীয় সংসদকে ‘ইনসাফ’-এর ভিত্তিতে পরিচালনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। ডা. শফিক আজ সংসদে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় ব্যারিস্টার কায়সার কামালকে আনুষ্ঠা...
১১ জেলায় নতুন ডিসি নিয়োগ
দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো- রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই আদেশ প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আমিনুল ইসলাম। প্রজ্ঞাপনের তথ্য অনুযাযী- জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ক...
মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি আটক, পুলিশের কাছে হস্তান্তর
নিজস্ব প্রতিনিধি, মুরাদনগর (কুমিল্লা): কুমিল্লার মুরাদনগর উপজেলায় ইয়াবাসহ মোবারক হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ী এলাকার একটি সামাজিক সংগঠনের অফিস কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটক মোবারক হোসেন ওই ইউনিয়নের কুলুবাড়ী গ্রামের...
লাইলাতুল কদর উপলক্ষে বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দিবাগত রাতের পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আজ রোববার দেওয়া বাণীতে এ শুভেচ্ছা জানান তিনি। তিনি বলেন, পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। লাইলাতুল কদর ম...
ঈদে পাঁচ কয়েদির সাজা মওকুফ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ কয়েদির সাজা মওকুফ করে মুক্তির আদেশ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন অপরাধে দণ্ডিত অর্থদণ্ডের বেশি সাজাভোগরত ৫ জন কয়েদির অবশিষ্ট কারাদণ্ড...
সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে ১৩৩ অধ্যাদেশ
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। এগুলো পর্যালোচনা করে আগামী ২ এপ্রিলের মধ্যে কমিটিকে সংসদে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজ রোববার জাতীয় সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। এরপর অধ্যাদেশগুলো বিশে...
ঈদ ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু
পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে কর্মস্থলে ফেরার সুবিধার্থে অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ। শনিবার সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ে অনলাইনে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু করেছে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে প্রদান করা হচ্ছে। রেলওয়ের নতুন সময়সূচি অনুযায়ী, প্রতিদিন দুই শিফটে টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্...
খুলনায় বিএনপি নেতাকর্মীদের থানা অভিযান: আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে ব্যর্থ
খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলায় আওয়ামী লীগের মাগুরখালী ইউনিয়ন সহসভাপতি সুকৃতি মণ্ডলকে ছাড়ানোর চেষ্টা করে বিএনপির শতাধিক নেতাকর্মী। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ডুমুরিয়া থানায় এ ঘটনা ঘটে। তবে নেতাকর্মীরা তাদের চেষ্টা সফল করতে পারেননি। স্থানীয় সূত্রে জানা গেছে, সুকৃতি মণ্ডলের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই উপজেলা বিএনপি ও তার অঙ...






























