বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪০:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি আটক, পুলিশের কাছে হস্তান্তর

মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি আটক, পুলিশের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি, মুরাদনগর (কুমিল্লা):

 

 

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ইয়াবাসহ মোবারক হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

 

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ী এলাকার একটি সামাজিক সংগঠনের অফিস কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটক মোবারক হোসেন ওই ইউনিয়নের কুলুবাড়ী গ্রামের চারু মিয়ার ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলুবাড়ী এলাকাকে মাদকমুক্ত করতে দীর্ঘদিন ধরে স্থানীয় যুবসমাজ সামাজিক আন্দোলন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে একদল যুবক কুলুবাড়ী সামাজিক সংগঠনের অফিসের পাশে অবস্থান নেয়। পরে মোবারক হোসেন মাদক বিক্রির চেষ্টা করলে আগে থেকে ওৎ পেতে থাকা যুবকেরা তাকে হাতেনাতে আটক করে।

 

এ সময় তার কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে সংগঠনের অফিস কক্ষে আটকে রেখে থানা-পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।

 

মুরাদনগর থানার চার্জ অফিসার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।