মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:১১:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে পটিয়া ডাকবাংলোয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে পটিয়া ডাকবাংলোয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

 

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে পটিয়া ডাকবাংলোয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
 

শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন আরাফাত, প্রশাসনিক কর্মকর্তা আনিস উদ্দীন ভূঁইয়া, উচ্চমান সহকারী মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আজ কক্সবাজার থেকে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা পরিষদের অধীন সব ডাকবাংলো ও পরিত্যক্ত স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়েছে। পটিয়া থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।”
 

তিনি পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচির সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
 

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।