বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:২২:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বীরগঞ্জে দুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ

বীরগঞ্জে দুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ

দিনাজপুর প্রতিনিধি:


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু বলেন, সরকারের পাশাপাশি সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। বর্তমান সরকার দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন উন্নয়ন ও সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

তিনি আরও বলেন, এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার মোট ২১০টি পরিবারের মাঝে প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৬ লাখ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়।

সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।