বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৮:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশুর মৃত্যু

বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশুর মৃত্যু

 গাইবান্ধা প্রতিনিধি

 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাড়ির বারান্দায় রাখা ডিজেলের ড্রামে পড়ে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আরাফ প্রামাণিক।
 

বুধবার (২২ এপ্রিল) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে নিজ বাড়ির বারান্দায় খেলছিল আরাফ। এ সময় তার বাবা ট্রাক মালিক আশিকুর রহমান বাবু প্রামাণিক ট্রাকের জ্বালানি হিসেবে একটি অর্ধকাটা ড্রামে প্রায় ৫০ লিটার ডিজেল মজুত করে রাখেন। খেলতে খেলতে অসাবধানতাবশত শিশুটি ড্রামের ভেতরে পড়ে যায়।
 

পরিবারের সদস্যরা কিছুক্ষণ পর বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা রাতভর চেষ্টা চালালেও শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
 

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান একরামুল জানান, বুধবার সকালে শিশুটির মরদেহ গ্রামে পৌঁছালে শোকের মাতম নেমে আসে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরা বলেন, আরাফ ছিল তার বাবা-মায়ের একমাত্র সন্তান। তার অকাল মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছে।
 

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, ডিজেলে ডুবে শিশুর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।