বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪১:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল অ্যাপ’

পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল অ্যাপ’

পিরোজপুর প্রতিনিধি:

 

জ্বালানি তেলের অতিরিক্ত চাপ ও অস্বাভাবিক মজুত কমাতে পিরোজপুরে চালু করা হয়েছে ‘স্মার্ট ফুয়েল অ্যাপ’।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে শহরের বলেশ্বর ফিলিং স্টেশনে এ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ এবং পিরোজপুর বিআরটিএ’র সহকারী পরিচালক ও ট্যাগ অফিসার মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অ্যাপটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এর উদ্ভাবক ওবায়দুল হক রাসেল। তিনি জানান, ফিলিং স্টেশনে আসা মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে অ্যাপে সংরক্ষণ করা হবে। কোনো যানবাহন একবার ৫০০ টাকার পেট্রোল বা অকটেন নিলে পরবর্তী ৯৬ ঘণ্টার মধ্যে জেলার নির্ধারিত স্টেশনগুলো থেকে পুনরায় জ্বালানি নিতে পারবে না।

তার মতে, এই পদ্ধতির মাধ্যমে একই যানবাহনের বারবার জ্বালানি নেওয়া বন্ধ হবে, ফলে কৃত্রিম সংকট ও অপ্রয়োজনীয় ভিড় কমে আসবে। পর্যায়ক্রমে জেলার সব ফিলিং স্টেশনে অ্যাপটি চালু করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, ‘স্মার্ট ফুয়েল অ্যাপ’ ইতোমধ্যে ঝিনাইদহ জেলায় পাইলট প্রকল্প হিসেবে চালু রয়েছে। পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের উদ্যোগে এটি পিরোজপুরে চালু করা হয়েছে।

জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, “প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা আনবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাবে। এতে জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করা যাচ্ছে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, এই অ্যাপ চালুর মাধ্যমে জ্বালানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং ভোক্তারা উপকৃত হবেন।