সর্বাধিক পঠিত সংবাদ — পাতা ৮০৫
নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার
আমরা নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমরা সমৃদ্ধ স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ ও মানবিক একটা বাংলাদেশ গড়তে চাই। সোমবার জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সরকার পুলিশ বাহ...
সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
মো. শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো: বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ২০২৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) আয়োজিত এই কুচকাওয়াজে ৫০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি কুচ...
বিয়েতে ১০০ অতিথির বেশি হলে প্রতিজনে ১ হাজার টাকা ট্যাক্স
বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি উপস্থিত থাকলে অতিরিক্ত প্রতিজনের জন্য কর আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন। তার দাবি, সামাজিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় অপচয় কমানো গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও কমতে পারে। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষ...
২৪ ঘণ্টার ব্যবধানে কমল সোনার দাম, ভরি কত?
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ২১৬ টাকা। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংশোধিত দাম অনু...
পটিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্রগ্রাম: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ জুন সারা দেশের মতো পটিয়াতেও এ ক্যাম্পেইন পরিচালিত হবে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব...
মাঠে বসে খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী
দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর চূড়ান্ত পর্বের খেলা গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেল চারটার দিকে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছান এবং পরে তিনি খুদে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। সারা দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্র...
পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ড: প্রধান আসামিসহ দুইজন গ্রেফতার
রাজধানীর পল্লবী থানাধীন সেকশন–১১ এলাকার মিল্লাত ক্যাম্প সংলগ্ন একটি ভবনে শিশু রামিসা আক্তার (৭) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো— সোহেল রানা (৩০) ও স্বপ্না আক্তার (২৬)। পুলিশ জানায়, মঙ্গলবার (১৯ মে) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিট থেকে ১১টার মধ্যে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পল্লবী থানা পুলিশের একাধিক দল দ্...
মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই বাজারব্যবস্থায় অস্থিরতা
বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই দেশের বাজারব্যবস্থায় অস্থিরতা দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সকাল ছয়টার দিকে বাজারের বিভিন্ন অংশ তিনি ঘুরে দেখেন। এ সময় ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গেও কথা বলেন দলটি...
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ও ঈদ বোনাসের তারিখ ঘোষণা
দেশের বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন এবং আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতার বিল দাখিলের সময়সূচি নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ১০ মে থেকে অনলাইনে এই বিল জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। রোববার সকালে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন গণমা...
সৌদি আরবে পৌঁছেছেন ৪৩,৭৭৩ বাংলাদেশি হজযাত্রী
চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১১০টি হজ ফ্লাইটে মোট ৪৩ হাজার ৭৭৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। কর্মকর্তারা এ তথ্য জানান। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ সকাল ১০টা পর্যন্ত মোট ১১০টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান। এত...
সরকারি দলের এমপিদের ১১ হাজার কোটি টাকার ঋণের অভিযোগ: নাহিদ ইসলাম
সংসদ প্রতিবেদক: বর্তমান জাতীয় সংসদের সদস্যদের সম্মিলিত ঋণের পরিমাণ ১১ হাজার কোটি টাকার বেশি, যার অধিকাংশই সরকারি দলের সংসদ সদস্যদের—এমন দাবি করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ...
বিরোধীদলের আপত্তির মুখে সংসদে ২ বিল পাস
বিরোধীদলের আপত্তি সত্ত্বেও জাতীয় সংসদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন (সংশোধন) ২০২৬ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬ পাস হয়েছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে সকালে বিল দুটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উত্থাপনের সময় বিরোধীদলের পক্ষ থেকে আপত্তি জানানো হলেও কণ্ঠ...
ভার্চুয়াল আদালতের যাত্রা : প্রথম দিনেই সুপ্রিম কোর্টে ১৭৭ মামলা নিষ্পত্তি
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ মিলে প্রথম দিনে মোট ৭০৭টি মামলার শুনানি ও ১৭৭টি মামলা নিষ্পত্তি দেওয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল) তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৯৫টি মামলার শুনানি ও ২১টি মামলা নিষ্পত্তি করা হয় এবং হাইকোর্ট বিভাগে ৬১২টি মামলার শুনানি ও ১৫৬টি মামলা নিষ্পত...
জামায়াত নেত্রী সাওদাকে গ্রেফতারে জাবি ছাত্রশক্তির নিন্দা
ভোলায় 'বিবি সাওদা ইসলাম’-কে গ্রেফতারের মাধ্যমে বাকস্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অমানবিক হয়রানির প্রতিবাদ জানানো হয় । বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ এ...
বিএনপি সরকারের প্রথম একনেক বৈঠক আজ
সরকার গঠনের পর আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক বসছে। প্রাথমিকভাবে বৈঠকে ১৮টি প্রকল্প উত্থাপনের কথা থাকলেও শেষ পর্যন্ত ১৭টি প্রকল্পই উপস্থাপন হতে পারে। এই প্রকল্পগুলোর জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১৬১ কোটি টাকা। বৈঠকে নদী, পানি ও জলবায়ু, অবকাঠামো, সড়ক উন্নয়ন,...
মঙ্গল শোভাযাত্রার নাম আনন্দ শোভাযাত্রা করার প্রয়োজন ছিল না
পহেলা বৈশাখ উদ্যাপনে মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রা নামকরণের কোনো প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সংস্কৃতিমন্ত্রী বলেন, শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা অনর্থক এবং এ ধরনের বিষয় দেশকে বিভক্ত ক...
সুনামগঞ্জে আগুনে ১২টি দোকান পুড়ে ছাই
জেলা শহরের ট্রাফিক পয়েন্টে অবস্থিত আলফাত স্কয়ার এলাকায় আগুনে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ক্ষতিগ্রস্ত ইলেকট্রিক ব্যবসায়ী পারভেজ জানান, তিনি তিল তিল করে টাকা জমিয়ে দোকান দিয়েছিলেন, তা পুড়ে ছাই হয়ে গেছে। আরেক ব্...
সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান
সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (২৮ মার্চ) এই সফরে যুক্তরাষ্ট্রে যান তিনি। সফরকালে, সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটল-এর উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার...






























