বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৭:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার

নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার

আমরা নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমরা সমৃদ্ধ স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ ও মানবিক একটা বাংলাদেশ গড়তে চাই।

 

সোমবার জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

 

প্রধানমন্ত্রী বলেন, সরকার পুলিশ বাহিনীকে সত্যিকার অর্থে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে চায়। পুলিশ প্রশাসনকে সরকারের আয়না উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি ও সন্ত্রাসের ঘটনাকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করতে হবে।

 

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করলে দেশ সমৃদ্ধ ও স্বনির্ভর নিরাপদ বাংলাদেশ গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। তিনি পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে বলেন, যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং পেশাদারিত্বের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না।

 

তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার সরকার বাস্তবায়ন করবে। সততা, মেধা ও দক্ষতাকেই পুলিশ বাহিনীর নিয়োগ, বদলি ও পদোন্নতির মূলনীতি হিসেবে অনুসরণ করা হবে।

 

সভায় প্রধানমন্ত্রী বলেন, জনগণ সরকারের মূল্যায়ন অনেকাংশে পুলিশের ভূমিকার ওপর নির্ভর করে। তাই বাহিনীর সদস্যদের মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।