বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০১:৪৩:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সুনামগঞ্জে আগুনে ১২টি দোকান পুড়ে ছাই

সুনামগঞ্জে আগুনে ১২টি দোকান পুড়ে ছাই

জেলা শহরের ট্রাফিক পয়েন্টে অবস্থিত আলফাত স্কয়ার এলাকায় আগুনে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

 

গতকাল রোববার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। 

 

ক্ষতিগ্রস্ত ইলেকট্রিক ব্যবসায়ী পারভেজ জানান, তিনি তিল তিল করে টাকা জমিয়ে দোকান দিয়েছিলেন, তা পুড়ে ছাই হয়ে গেছে। আরেক ব্যবসায়ী অপু বলেন, বেশ কিছু দিন বেকার ছিলাম। পরে টাকা জমিয়ে ডিম ও লেবুর দোকান দেই। দুই বছর পর সেই দোকান এর পাশে আরেকটি জুতার দোকান দেই। আগুনে জুতার দোকানটিও পুড়ে ছাই হয়ে গেছে। 

 

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জালাল আহমদ বাসসকে জানান, প্রথমে তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করি। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পাশ্ববর্তী উপজেলা থেকে আরও দুটি ইউনিট আনা হয়। মোট পাঁচটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১২টা ২১ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও কাজ করেন। 

 

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।