সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

উখিয়ার দারোগা বাজারে সরকারি পুকুর ও চলাচলের পথ দখলের অভিযোগ

উখিয়ার দারোগা বাজারে সরকারি পুকুর ও চলাচলের পথ দখলের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি

 

কক্সবাজারের উখিয়া উপজেলার ব্যস্ততম দারোগা বাজারে সরকারি খাস পুকুর ও তৎসংলগ্ন চলাচলের পথ দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বাজারের কাঁচাবাজার এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
 

অভিযোগে জনৈক মৃদুল আইচ, পিতা—অভিনাশ চন্দ্র আইচের বিরুদ্ধে সরকারি পুকুর ব্যবহারে বাধা সৃষ্টি এবং চলাচলের পথ সংকুচিত করার অভিযোগ আনা হয়েছে।
 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উখিয়ার দারোগা বাজারে সাধারণ মানুষের ব্যবহারের জন্য ১৩৫৪ নম্বর খতিয়ানের ৬৩২৭, ৭১৩৯ ও ৭১২১ নম্বর দাগের অন্তর্ভুক্ত প্রায় ৮৩ শতক জমির মধ্যে একটি পুকুর ও এর পাশের চলাচলের পথ দীর্ঘদিন ধরে ক্রেতা-বিক্রেতা ও স্থানীয়রা ব্যবহার করে আসছেন।
 

অভিযোগকারীদের দাবি, ওই জমির সংলগ্ন অংশ থেকে উৎপল বিশ্বাস প্রায় পাঁচ শতক জমি কিনে সেখানে একটি বহুতল ভবন নির্মাণ করেছেন। এতে দীর্ঘদিন ধরে ব্যবহৃত চলাচলের পথটি সংকুচিত হয়ে পড়েছে। পাশাপাশি সরকারি খাস পুকুরটিতে সাধারণ মানুষের প্রবেশ ও ব্যবহারেও প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
 

অভিযোগে আরও বলা হয়েছে, মৃদুল আইচ পুকুরটি ব্যবহারে বাধা দিচ্ছেন। এতে বাজারের ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ব্যস্ততম বাজারের ভেতরে জনসাধারণের চলাচলের পথ ও সরকারি পুকুর ব্যবহারে এমন প্রতিবন্ধকতা বাজারের স্বাভাবিক পরিবেশ ও জনচলাচলকে ব্যাহত করছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
 

এ অবস্থায় অভিযোগটির সরেজমিন তদন্ত করে জমির প্রকৃত মালিকানা, খতিয়ান ও দাগের অবস্থান এবং পুকুর ও চলাচলের পথের সরকারি চরিত্র যাচাইয়ের দাবি জানিয়েছেন তারা।
 

একই সঙ্গে সর্বসাধারণের ব্যবহৃত চলাচলের পথটি উন্মুক্ত করা এবং সরকারি খাস পুকুরটি দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের উপযোগী করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দারোগা বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।