শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৫:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেপ্তার

মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মুন্সীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগরকে রাজধানীর ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে তাকে আটক করা হয়। সাগর জুলাই আন্দোলনের সময় সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের মামলার আসামি।
 

আজ বৃহস্পতিবার ভোরে তাকে মুন্সীগঞ্জ পুলিশকে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সদর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
 

জেলা পুলিশ জানায়, সাজ্জাত হোসন পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্বও পালন করেছেন। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা সাগরকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করেছে। পরে ভোরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।
 

উল্লেখ্য, চব্বিশের ৪ আগস্ট মুন্সীগঞ্জে তিনজনকে হত্যার ঘটনায় সাজ্জাতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এক ভিডিওতে তাকে অস্ত্র হাতে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালাতে দেখা গেছে। ৫ আগস্ট, আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।