বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৩১:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ও ঈদ বোনাসের তারিখ ঘোষণা

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ও ঈদ বোনাসের তারিখ ঘোষণা

দেশের বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন এবং আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতার বিল দাখিলের সময়সূচি নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ১০ মে থেকে অনলাইনে এই বিল জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

রোববার সকালে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মাউশি সূত্রে জানা গেছে, দেশের প্রায় পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর বেতনের আবেদন প্রক্রিয়া চলবে ১৩ মে পর্যন্ত। নির্ধারিত এই সময়ের পর নতুন করে কোনো তথ্য বা বিল জমা দেওয়ার সুযোগ থাকবে না। নিয়ম অনুযায়ী, প্রতি মাসে প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে এই বেতনের প্রস্তাব পাঠিয়ে থাকেন।

ইএমআইএস সেলে বিল দাখিলের পর তা যথাযথভাবে যাচাই-বাছাই করা হয়। পরবর্তীতে শিক্ষা এবং অর্থ মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সমন্বয় ও অনুমোদন শেষে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে অর্থ ছাড় করা হবে। এর পরপরই শিক্ষক-কর্মচারীরা তাঁদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেতন ও বোনাসের টাকা উত্তোলন করতে পারবেন।