মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৯:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ড: প্রধান আসামিসহ দুইজন গ্রেফতার

পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ড: প্রধান আসামিসহ দুইজন গ্রেফতার

রাজধানীর পল্লবী থানাধীন সেকশন–১১ এলাকার মিল্লাত ক্যাম্প সংলগ্ন একটি ভবনে শিশু রামিসা আক্তার (৭) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 

গ্রেফতারকৃতরা হলো— সোহেল রানা (৩০) ও স্বপ্না আক্তার (২৬)।
 

পুলিশ জানায়, মঙ্গলবার (১৯ মে) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিট থেকে ১১টার মধ্যে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পল্লবী থানা পুলিশের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে তারা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে, আলামত সংগ্রহ করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত কার্যক্রম শুরু করে।
 

তদন্তের ধারাবাহিকতায় প্রথমে স্বপ্না আক্তারকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকেও গ্রেফতার করে পল্লবী থানা পুলিশ। পুরো অভিযান সম্পন্ন হয় মাত্র ৭ ঘণ্টার মধ্যে।
 

পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ঘটনায় ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।