সর্বাধিক পঠিত সংবাদ — পাতা ৩১১
কুড়িগ্রামে আরও ২ টি ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা
কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর উপজেলায় অবস্থিত ০২টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রবিবার বিকালে (০২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.)চর রাজীবপুর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করে। পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্র...
খালেদা জিয়ার মুক্তির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত হবে আজ
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার আবেদনের বিষয়ে আজ মঙ্গলবার (১৯ মার্চ) সিদ্ধান্ত দেওয়া হবে। বিষয়টি জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে গত ৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। আবেদনে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি চাওয়া হয়। প...
ট্রাস্ট ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ট্রাস্ট ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আইসি অ্যান্ড সি বিভাগ আইটি অডিটর পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১২ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভ...
যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন কিম জং উন
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির একটি সামরিক ঘাঁটি পরিদর্শনের পর এই নির্দেশ দেন তিনি। খবর আলজাজিরার। এর আগে সিউল এবং ওয়াশিংটনকে তাদের ‘বেপরোয়া’ এবং ‘উন্মত্ত মহড়া’ বন্ধ করার আহ্বান জানিয়েছিল উত্তর কোরিয়া। দেশটির সরকারি সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্...
পদত্যাগ করলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। খবর আল জাজিরার সোমবার প্রেসিডেন্টের কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে মোহাম্মদ শতায়েহ বলেন, ‘পশ্চিম তীর এবং জেরুজালেমে অভূতপূর্ব বৃদ্ধি এবং গাজা উপত্যকায় যুদ্ধ, গণহত্যা এবং অনাহারের পরিস্থিতিতে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন...
ঝিলপাড় বস্তিতে আগুনে ঘরবাড়ি ও সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি
রাজধানীর মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৭ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বলেন, সোমবার দুপুর পৌনে ১টার দিকে ওই বস্তিতে আগুন লাগার খবর পেয়েছি। আমাদের ছয়টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা...
জেফার রহমানের ঝুমকা গানটি শত মিলিয়নের মাইলফলক
জনপ্রিয় গায়িকা জেফার রহমানের 'ঝুমকা' গানটি শত মিলিয়নের মাইলফলক ছুঁয়েছে। গত বছরের জানুয়ারিতে ইউটিউবে প্রকাশিত এই গানটি মাত্র ১৫ মাসে এই সাফল্য অর্জন করে। এটি বাংলাদেশের একটি গান হিসেবে একটি উল্লেখযোগ্য অর্জন। গানটি লিখেছেন জেফার রহমান ও মুজা। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মুজা। গানটির ভিডিও পরিচালনা করেছেন পার্থ শেখ। গানটিতে জেফার ও মুজার কণ্...
৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে ২৩ জানুয়ারি (বৃস্পতিবার) থেকে। শেষ হবে ৩১ জানুয়ারি। রাজধানী ঢাকাসহ ৮টি বিভাগের ১৪ কেন্দ্রে এ পরীক্ষা হবে। এ লক্ষ্যে পূর্ণাঙ্গ সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আসনবিন্যাস অনুযায়ী, ঢাকার ৭টি কেন্দ্রে পরীক্ষা হবে। কলেজগুলো হলো: মিরপুর সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও সরকা...
ঘুরতে যাবেন ভাবছেন ? জেনে নিন হোটেল বুকিং এর কিছু প্রয়োজনীয় পরামর্শ
হোটেল বুকিং একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ এটি আপনার ভ্রমণের অভিজ্ঞতাকে প্রভাবিত করতে পারে। তাই হোটেল বুকিং করার সময় কিছু বিষয় মাথায় রাখা উচিত। এখানে কিছু প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হল: নিরাপত্তাকে গুরুত্ব দিন আপনাকে যখন একা হোটেলে রাত্রিযাপন করতে হবে তখন অবশ্যই নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব প্রদানকারী হোটেলের খোঁজ করুন। জানতে চেষ্টা করুন আপনার হোটেলের...
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের কাছে বিধ্বস্ত পাকিস্তান
একদিনের খেলা গড়াল দ্বিতীয় দিনে। রিজার্ভ ডে-তেও ছিল বৃষ্টি, তবে শেষ অবধি এসেছে ফল। বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরিতে বড় রানের সংগ্রহ পেয়েছিল ভারত। জবাব দিতে নেমে তার কাছাকাছিও যেতে পারেনি পাকিস্তান। সোমবার (১১ সেপ্টেম্বর) কলম্বোতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের কাছে ২২৮ রানে হেরেছে পাকিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৩৫...
দেশে প্রথমবারের মতো কমোডিটি এক্সচেঞ্জ চালুর আইনের খসড়া তৈরি
দেশে প্রথমবারের মতো কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এখন খসড়া এ আইনের ওপর বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত সংগ্রহ করছে। দুই সপ্তাহের মধ্যে মতামত নিয়ে প্রয়োজনীয় সংযোজন–বিয়োজনের মাধ্যমে আইনটি চূড়ান্ত করা হবে। বিএসইসি সূত্রে জানা গেছে, আইনটি চূড়া...
ডলার কেনাবেচার ক্ষেত্রে এক দরব্যবস্থা কার্যকর
বাংলাদেশের ব্যাংকগুলো দীর্ঘ সময় ধরে মার্কিন ডলার কেনা ও বেচার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন দাম নির্ধারণ করে আসছিল। তবে সেই পদ্ধতি থেকে শেষ পর্যন্ত সরে এসে ডলার কেনাবেচার ক্ষেত্রে এক দরব্যবস্থা কার্যকর করা হয়েছে। ডলারের এই এক দামপদ্ধতি অবশ্য চালু করা হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনে। এখন থেকে প্রবাসী আয়ের ডলার ও রপ্তানি আয়ের ডলার কেনায় এক...
৪ লাখের বেশি অগ্রিম টিকিট বিক্রি শাহরুখের ‘জওয়ান’ মুভির
মুক্তির বাকি আরও তিন দিন। এর আগেই অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়তে যাচ্ছে ‘জওয়ান’। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আজ রোববার দুপুর পর্যন্ত ছবিটির টিকিট বিক্রি হয়েছে ৪ লাখ ৬০ হাজার! চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। চার বছর পর প্রিয় তারকার বড় পর্দায় প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রেখেছেন ভক্তরা। সিনেমাটি আয় করেছে ১ হাজার ৫০...
৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মুক্তি দিতে ছাত্রদল নেতাদের
শুক্রবারের গণমিছিলের পর ছাত্রদলের গ্রেফতার ছয় কর্মীকে মুক্তি দিতে সরকারকে ৪ থেকে ৬ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯ আগস্ট) নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রা কর্মসূচির আগে দেওয়া বক্তব্যে তিনি এ আল্টিমেটাম দেন। মির্জা ফখরুল বলেন, ‘...
মূর্খতার কুফল ধর্মীয় জীবনে
কারো প্রতি ভিত্তিহীন সংশয় পোষণ করা এবং না জেনে কারো প্রতি অপবাদ দেওয়া ইসলামের দৃষ্টিতে গুরুতর অপরাধ। বিশেষভাবে যখন কারো ঈমানের ব্যাপারে সংশয় পোষণ করা হয়। কেননা ব্যক্তির ঈমানের ওপর তার ইহকালীন ও পরকালীন জীবনের পরিণতি নির্ভর করে। এ ছাড়া ব্যক্তির ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের বহু বিষয় ঈমানের সঙ্গে জড়িত। তাই কারো ঈমানের ব্যাপারে সংশয় পোষণের আগে...
আওয়ামী লীগের সঙ্গে নেই কেউ আর দেশে-বিদেশে: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মেগা উন্নয়নের স্বপ্ন দেখিয়ে এই সরকার দেশের সম্পদ লুট করেছে। রিজার্ভ, ব্যাংকের টাকা লুট করেছে। স্টকমার্কেট লুট করেছে। মেগাপ্রজেক্ট করে মেগা লুটপাটের কারণে উন্নয়নের রোল মডেল সরকার এখন মরীচিকা দেখছে। গ্যাস, বিদ্যুৎ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ বুধবার বিকেলে চট্টগ্রামের কাজীর দেউড়ি গোল চত্বরে আ...
খরচ আরও বাড়বে মধ্যবিত্তের
জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে এমনিতে মধ্যবিত্তরা বিপাকে পড়েছেন। প্রতিবার বাজেট এলেই দুশ্চিন্তা বেড়ে যায়—খরচ বাড়ছে কত? কোথাও কি ছাড় মিলবে? এবারের বাজেট থেকে ছাড়ের তুলনায় মধ্যবিত্তের ওপর চাপ বেশি বাড়বে। বাজেট প্রস্তাব অনুযায়ী, মোবাইল ফোন, টিস্যু, ন্যাপকিন, কলম, শ্যাম্পু-সাবান থেকে শুরু করে জমি-ফ্ল্যাট কেনা—এসবের খরচ বাড়বে। করযোগ্য আয় না থাকলেও ন্যূনতম...
কবে আসছে ‘জাওয়ান’, জানালেন শাহরুখ
অনেক আগেই নির্মাতারা ঘোষণা দিয়েছিলেন ২ জুন মুক্তি পাবে শাহরুখ খানের ‘জাওয়ান’। কিন্তু মুক্তির এক মাস বাকি থাকলেও প্রচারণা শুরু না করায় মুক্তি নিয়ে শুরু হয়েছিল অনিশ্চয়তা। সেটাই সত্যি হলো, ২ জুন মুক্তি পাচ্ছে না সিনেমাটি। কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, জুন ও আগস্টে মুক্তির সম্ভাব্য কয়েকটা তারিখ। কিন্তু সেই তারিখেও মুক্তি পাচ্ছে না ‘জাওয়ান’। সব জল্পনাকল্পনা...






























