মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:৪২:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কবে আসছে ‘জাওয়ান’, জানালেন শাহরুখ

কবে আসছে ‘জাওয়ান’, জানালেন শাহরুখ

অনেক আগেই নির্মাতারা ঘোষণা দিয়েছিলেন ২ জুন মুক্তি পাবে শাহরুখ খানের ‘জাওয়ান’। কিন্তু মুক্তির এক মাস বাকি থাকলেও প্রচারণা শুরু না করায় মুক্তি নিয়ে শুরু হয়েছিল অনিশ্চয়তা। সেটাই সত্যি হলো, ২ জুন মুক্তি পাচ্ছে না সিনেমাটি। কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, জুন ও আগস্টে মুক্তির সম্ভাব্য কয়েকটা তারিখ। কিন্তু সেই তারিখেও মুক্তি পাচ্ছে না ‘জাওয়ান’।

সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শাহরুখ খান জানালেন সিনেমা মুক্তির তারিখ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মোশন পোস্টার শেয়ার করে তিনি জানালেন ‘জাওয়ান’ আসছে আগামী ৭ সেপ্টেম্বর।


‘পাঠান’ দিয়ে বছর শুরু করেছিলেন শাহরুখ। এরপর বছরের মাঝে ‘জাওয়ান’ এবং বছর শেষ করার কথা ছিল ‘ডাঙ্কি’ দিয়ে। 


এ নিয়ে খুশিই ছিল শাহরুখ–ভক্তরা। কিন্তু ‘জাওয়ান’–এর মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে তাঁদের মধ্যে সৃষ্টি হয় সংশয়ের। কিন্তু সেই সংশয় এবার কেটে গেল। অপেক্ষা বাড়লেও মুক্তির তারিখ প্রকাশ্য আসায় স্বস্তি পাচ্ছেন তাঁরা।

সম্প্রতি শেষ হয়েছে ‘জাওয়ান’–এর শুটিং। পোস্ট প্রোডাকশন এবং ভিএফএক্সের কাজ যথাসময় শেষ না হওয়ায় পিছিয়ে গিয়েছে সিনেমার মুক্তি।

দক্ষিণি পরিচালক অ্যাটলি কুমার পরিচালিত ‘জাওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণি তারকা নয়নতারাকে। অল্প কিছু দৃশ্যে দেখা যাবে শাহরুখের ‘পাঠান’–এর নায়িকা দীপিকা পাড়ুকোনকেও। দক্ষিণি সুপারস্টার বিজয় সেতুপতি ও অতিথি চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে। বিশ্বজুড়ে ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।