বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৯:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

১৬ মে যুক্তরাষ্ট্র যাবে বাংলাদেশ ক্রিকেট দল

১৬ মে যুক্তরাষ্ট্র যাবে বাংলাদেশ ক্রিকেট দল

জুনের ২ তারিখ থেকে শুরু হবে  টি-টোয়েন্টি বিশ্বকাপের বৈশ্বিক আসর। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসতে যাওয়া এই আয়োজনের জন্য প্রস্তুত ২০টি দেশ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশও আনুষ্ঠানিক প্রস্তুতি নিচ্ছে।


টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগামী ১৬ মে যুক্তরাষ্ট্র যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

হিউস্টনে চলবে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ শেষে টাইগাররা যাবে লডারহিলে, খেলবে আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচ। 

২১ থেকে ২৫ মে হিউস্টনে স্বাগতিক দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেই টাইগাররা চলে যাবেন লডারহিলে, যেখানে খেলবে আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচ। এরপর ফ্লোরিডা থেকে বাংলাদেশ চলে আসবে ডালাসে। 
যেখানে ৭ জুন নাজমুল হোসেন শান্তরা খেলবেন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ, যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে শ্রীলঙ্কা। যুক্তরাষ্ট্র পর্ব শেষেই বাংলাদেশের শুরু হবে ক্যারিবীয় দ্বীপেপুঞ্জে পর্ব।