বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৯:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

গাইবান্ধায় এক যুবককে কুপিয়ে হত্যা!

গাইবান্ধায় এক যুবককে কুপিয়ে হত্যা!

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন ,গাইবান্ধা প্রতিনিধি:-



গাইবান্ধার সদর উপজেলায় ডেকে নিয়ে বিপুল চন্দ্র (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 

মঙ্গলবার (৮ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার সাহাপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে ঘটনা ঘটে। নিহত বিপুল চন্দ্র উপজেলার সাহাপাড়া ইউনিয়নের কাশদহ গ্রামের নরেশ চন্দ্রের ছেলে।
 

নিহতের পরিবার ও পুলিশ জানায়, মধ্যরাতে বিপুল চন্দ্রের ভাতিজা জোগেস চন্দ্রকে তার মাছ চাষের বিল থেকে একদল দুর্বৃত্ত আটক করেন এবং তার চাচা বিপুল চন্দ্রকে মোবাইল ফোনে বিলে ডাকতে বলেন। ভাতিজার ফোন পেয়ে বিপুল চন্দ্র বিলে গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।
 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান  জানান, বিপুল চন্দ্র চিহ্নিত ডাকাত দলের সদস্য ছিলেন। তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।