বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৪:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

কুষ্টিয়া সীমান্তে অস্ত্রসহ যুবক আটক

কুষ্টিয়া সীমান্তে অস্ত্রসহ যুবক আটক

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া):-
 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে জুয়েল রানা নামে এক যুবককে অস্ত্রসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৭ ব্যাটালিয়নের সদস্যরা।
 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।
 

আটক জুয়েল রানা দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জাহাঙ্গীর আলম।
 

লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে চরচিলমারী বিওপির টহল দল একটি বিশেষ অভিযান পরিচালনা করে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ৮৪/২-এস থেকে প্রায় ৪০০ গজ ভেতরে ডিগ্রিরচর এলাকায় অভিযান চালিয়ে জুয়েল রানাকে আটক করা হয়।
 

অভিযানে তার কাছ থেকে ভারতীয় একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসবের আনুমানিক বাজারমূল্য এক লাখ ২০ হাজার টাকা।
 

আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।