শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৫:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

হিলি সীমান্তে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়

হিলি সীমান্তে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়

ঢাকা প্রেস
হিলি প্রতিনিধি:-


 

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে দুর্গাপূজা উপলক্ষে আন্তরিকতা প্রকাশ:

গত বৃহস্পতিবার (১০ অক্টোবর), হিলি চেকপোস্ট গেটে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি উষ্ণ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিজিবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানায়।
 

হিলি বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন, ভারত হিলি বিএসএফের ৬১ ব্যাটালিয়নের (ক্যাম্প-১) কোম্পানি কমান্ডার এসি বিজয় শর্মার হাতে ৫ প্যাকেট মিষ্টি তুলে দেন। বিএসএফের পক্ষ থেকেও প্রত্যুত্তরে মিষ্টি উপহার দেওয়া হয়।
 

এই শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মধ্যে সুসম্পর্ক আরও জোরালো হবে বলে মনে করেন বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার। তিনি উল্লেখ করেন যে, বিভিন্ন উৎসব ও দিবসে দুই বাহিনীর মধ্যে এই ধরনের শুভেচ্ছা বিনিময়ের একটি দীর্ঘ প্রথা রয়েছে।