সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩২:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রীতি ফুটবল ম্যাচে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের জয়

প্রীতি ফুটবল ম্যাচে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের জয়

চট্টগ্রাম প্রতিনিধি:

 

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে আয়োজিত ৮ম প্রীতি ফুটবল ম্যাচে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ২-০ গোলে পতেঙ্গা আইডিয়াল স্কুলকে পরাজিত করেছে।

 

প্রীতি ফুটবল ম্যাচে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের জয়


 

সোমবার বিকেলে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত তারা দুই গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে।

 

প্রীতি ফুটবল ম্যাচে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের জয় — ছবি ২


 

ম্যাচ শেষে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের জিহাদকে সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। অন্যদিকে, পতেঙ্গা আইডিয়াল স্কুলের ফারহানকে দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার।

 

প্রীতি ফুটবল ম্যাচে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের জয় — ছবি ৩


 

খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় করেন সাবেক ফুটবলার মো. আলাউদ্দিন, আইডিয়াল স্কুলের সিনিয়র শিক্ষক মো. এনামুল হক, নাজিরপাড়া আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. স্বপন মিয়া এবং স্থানীয় ক্রীড়া সংগঠক, একাডেমি পরিচালক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।
 

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির সহকারী কোচ মো. মামুন, অভিভাবক সদস্য মো. কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত মাঠ সমন্বয়কারী মো. রাহাত হাসানসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
 

আয়োজকরা জানান, টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে ধারাবাহিকভাবে প্রীতি ম্যাচ আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ৯ম ও শেষ প্রীতি ম্যাচে মুখোমুখি হবে পতেঙ্গা উচ্চ বিদ্যালয় ও দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির অনূর্ধ্ব-১৩/১৪ দল।