সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৩:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আমানউল্লাহ পাড়া এফসির খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন ইকবাল হায়দার

আমানউল্লাহ পাড়া এফসির খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন ইকবাল হায়দার

আহমদ রেজা, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি:

 

স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহযোগিতার অংশ হিসেবে আমানউল্লাহ পাড়া এফসির খেলোয়াড়দের মাঝে নতুন জার্সি বিতরণ করা হয়েছে।
 

আমানউল্লাহ পাড়া এফসির খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন ইকবাল হায়দার

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইকবাল হায়দার চৌধুরীর সৌজন্যে গতকাল রাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দলের খেলোয়াড়দের হাতে এসব জার্সি তুলে দেওয়া হয়।
 

আমানউল্লাহ পাড়া এফসির খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন ইকবাল হায়দার — ছবি ২

 

জার্সি পেয়ে আমানউল্লাহ পাড়া এফসির খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দলের খেলোয়াড়দের মধ্যে রয়েছেন—AOWAL (১), SHAJAN (২), FAHIM (৩), BABU (৪), TU HIN (৭), MORSHED (১১), SHAHIL (১৩), SMAIL (১৪), AR AKASH (১৬), ASIF (১৭), MANIK (১৮), TAREK (১৯), HRIDOY (২২), SARJIL (২৪) ও EMON (২৬)।
 

আমানউল্লাহ পাড়া এফসির খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন ইকবাল হায়দার — ছবি ৩

 

জার্সি বিতরণকালে ইকবাল হায়দার চৌধুরী বলেন, তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমানউল্লাহ পাড়ার তরুণ ফুটবলাররা ভালো পারফরম্যান্সের মাধ্যমে এলাকার সুনাম বয়ে আনবে—এটাই তাঁর প্রত্যাশা। দলের ভবিষ্যৎ যেকোনো প্রয়োজনে তিনি ও তাঁর সংগঠন পাশে থাকার আশ্বাস দেন।
 

এ সময় আমানউল্লাহ পাড়া এফসির নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা ইকবাল হায়দার চৌধুরীর ক্রীড়াবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং তাঁর সাফল্য কামনা করেন।