সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩১:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন প্রবাসী কিংস, রানার্সআপ শহীদ ওয়াসিম আকরাম

চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন প্রবাসী কিংস, রানার্সআপ শহীদ ওয়াসিম আকরাম

চট্টগ্রাম প্রতিনিধি:

 

চট্টগ্রামের পাহাড়তলীতে অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শিরোপা জিতেছে প্রবাসী কিংস। রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৪টায় শহীদ শাহাজাহান সংঘের মাঠে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৫-৪ গোলে শহীদ ওয়াসিম আকরাম দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।
 

নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতায় শেষ হলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে প্রবাসী কিংস ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে ট্রফির পাশাপাশি নগদ ২ লাখ টাকা প্রাইজমানি অর্জন করে।
 

রানার্সআপ দল শহীদ ওয়াসিম আকরাম ট্রফির সঙ্গে নগদ ১ লাখ টাকা পুরস্কার লাভ করে। এছাড়া তৃতীয় স্থান অর্জনকারী দলকে ৫০ হাজার টাকা এবং ফেয়ার প্লে পুরস্কারপ্রাপ্ত দলকে ট্রফিসহ নগদ অর্থ প্রদান করা হয়।
 

টুর্নামেন্টে সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, সেরা গোলরক্ষক, উদীয়মান খেলোয়াড় ও সেরা টিম ম্যানেজারকেও পৃথকভাবে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।
 

আয়োজক কমিটির আহ্বায়ক ও নগর যুবদলের সাবেক সভাপতি মো. মোশারফ হোসেন দৃপ্তী জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
 

ফাইনাল ম্যাচ শেষে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে বিজয়ী ও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।