সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩১:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বড়াইগ্রামে বিশ্বকাপের আমেজে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

বড়াইগ্রামে বিশ্বকাপের আমেজে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:

 

নাটোরের বড়াইগ্রামে চলমান ফুটবল বিশ্বকাপকে ঘিরে উৎসবমুখর পরিবেশে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ ম্যাচে কর্মকর্তা-কর্মচারীদের প্রাণবন্ত অংশগ্রহণে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
 

শনিবার বিকেলে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ।

 

বড়াইগ্রামে বিশ্বকাপের আমেজে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ


 

ম্যাচে ব্রাজিল সমর্থক দলের অধিনায়ক ছিলেন বড়াইগ্রাম সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর। অপরদিকে আর্জেন্টিনা সমর্থক দলের নেতৃত্ব দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করীম রেজা। উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা দুই দলের হয়ে মাঠে অংশ নেন।

 

বড়াইগ্রামে বিশ্বকাপের আমেজে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ — ছবি ২


 

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা সমর্থক দল ৫–১ গোলের ব্যবধানে ব্রাজিল সমর্থক দলকে পরাজিত করে বিজয় অর্জন করে।
 

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত থেকে ম্যাচ উপভোগ করেন।