সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৩:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিশ্বকাপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, বিদায় নিউজিল্যান্ড

বিশ্বকাপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, বিদায় নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক


 

বিশ্বকাপে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বেলজিয়াম। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করে শেষ ৩২ নিশ্চিত করার পাশাপাশি গ্রুপ ‘জি’-এর চ্যাম্পিয়ন হিসেবেও নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি।
 

ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বেলজিয়াম। আক্রমণের পর আক্রমণে নিউজিল্যান্ডের রক্ষণভাগকে চাপে রাখলেও প্রথমার্ধে মাত্র ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। তবে সেই স্কোরলাইন মাঠের খেলায় বেলজিয়ামের একচ্ছত্র দাপটের পুরো প্রতিফলন ছিল না।
 

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার লক্ষ্যে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে নিউজিল্যান্ড। কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে আরও ভয়ংকর হয়ে ওঠে বেলজিয়াম। দ্রুত একের পর এক গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় তারা।
 

নিউজিল্যান্ডের হয়ে এলিজা জাস্ট একটি গোল শোধ করলেও তাতে ম্যাচে ফেরার কোনো সুযোগ তৈরি হয়নি। ম্যাচের শেষদিকে বদলি হিসেবে নেমে মাত্র ১০ মিনিটেই নিজের উপস্থিতি জানান দেন রোমেলু লুকাকু। একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে আরও একটি গোল করিয়ে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই অভিজ্ঞ স্ট্রাইকার।
 

শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম। তিন ম্যাচ শেষে উন্নত গোল ব্যবধানে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে তারা। অন্যদিকে টানা হতাশাজনক পারফরম্যান্সে গ্রুপের তলানিতে থেকেই বিশ্বকাপ মিশন শেষ করতে হয়েছে নিউজিল্যান্ডকে।
 

নকআউটের রাউন্ড অব ৩২-এ বেলজিয়ামের প্রতিপক্ষ হবে তৃতীয় স্থান অর্জনকারী সেরা দলগুলোর একটি। আর গ্রুপের রানার্সআপ মিসর মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।