বিশ্ব — পাতা ৪৯
মারা গেছেন `হুইসেলব্লোয়ার' খ্যাত ড্যানিয়েল এলসবার্গ
মারা গেছেন `হুইসেলব্লোয়ার' খ্যাত ড্যানিয়েল এলসবার্গ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২। তার পরিবার জানায়, তিনি ক্যালিফোর্নিয়ার কেনসিংটনে নিজ বাড়িতে অগ্ন্যাশয় ক্যান্সারে মারা যান। খবর বিবিসি। তিনি ১৯৭১ সালে ভিয়েতনাম যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের নথি ‘পেন্টাগন পেপারস' ফাঁস করেছিলেন। সাবেক মার্কিন এই সামরিক বিশ্লেষককে পেন্টাগন নথি ফাঁসের কারণে `আমেরিক...
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ওডেসায় নিহত ৩
দক্ষিণ ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় বুধবার (১৪ জুন) ভোরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। ইউক্রেনের সামরিক বাহিনীর দক্ষিণ কমান্ড জানান, শহরটিতে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। যদিও এর আগে দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কথা জানিয়েছিলো সামরিক বাহিনী। দক্ষিণ কমান্ড জান...
বিশ্বব্যাপী ইউক্রেনে বাঁধ ধ্বংসে খাদ্যনিরাপত্তায় ব্যাপক প্রভাবের আশঙ্কা
ইউক্রেনের নোভা কাখোভকা বাঁধ ধ্বংস করায় ভয়াবহ বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে। দিনিপ্রো নদীর পানি উপচে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এদিকে সোভিয়েত আমলের এই বাঁধ গুঁড়িয়ে দেওয়ায় বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার ওপর ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, এই বাঁধ ধ্বংস হওয়ার কারণে খাদ্যের মূল্য বৃদ্ধি পেতে পারে...
বৈঠক বাতিল বাইডেনের সঙ্গে ন্যাটো-প্রধানের
দাঁতে ব্যথা, তাই ন্যাটো-প্রধানের সঙ্গে বৈঠক পিছিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার আচমকাই দাঁতে ব্যথা শুরু হয় জো বাইডেনের। সোমবার তার রুট ক্যানাল চিকিৎসা হয়েছে বলে হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন। ফলে সোমবারের সমস্ত কাজ পিছিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন ন্যাটো-প্রধান জেনস স্টলটেনবার্গের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল তার। কিন্তু শ...
চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক নিয়ে যা বললো আমেরিকা
চীনের সঙ্গে তাদের সম্পর্ক যে এখন বেশ খারাপ তা স্বীকার করলো আমেরিকা। কিউবায় চীনের গুপ্তচর ঘাঁটির খবরে সম্পর্ক আরো খারাপ হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে জার্মানি সংবাদমাধ্যম ডয়চে ভেলে। হোয়াইট হাউসের মুখপাত্র জন করবি বলেছেন, চীনের সঙ্গে সম্পর্ক এখন বেশ উত্তেজক। তবে প্রেসিডেন্ট বাইডেন সিদ্ধান্ত নিয়েছেন, চীনের সঙ্গে আলোচনার রাস্তা বন্ধ করবেন না। তাই...
রুশ হামলায় ইউক্রেনে নিহত বেড়ে ৬
ইউক্রেনের ক্রিভি রিহ-তে রুশ মিশাইল হামলায় নিহত বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। অঞ্চলটির মেয়র এ তথ্য নিশ্চিত করছে। খবর আল-জাজিরা। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ওলেক্সান্ডার ভিলকুল বলেন, ‘দুর্ভাগ্যবশত, ইতিমধ্যে ছয়জন মারা গেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।' এর আগে এই হামলায় অনন্ত তিনজন নিহত হয়েছে বলে জানায় দেশটির আঞ্চলিক। ক্রিভি রিহ-এর আঞ্চলিক গভর্নর রাশিয়ার হাম...
পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প
পাকিস্তানে মঙ্গলবার বিকেলে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে লাহোর, ইসলামাবাদ, পেশোয়ার এবং আশেপাশের অন্যান্য শহরগুলোও কেঁপে উঠে। আতংকিত হয়ে লোকজন তাদের অফিস এবং বাড়িঘর থেকে বেরিয়ে চলে আসে। খবর জিও নিউজ। পাঞ্জাবের শকর গড়, চিচাওয়াতনি, শিয়ালকোট, মান্ডি বাহাউদ্দিন, রাওয়ালপিন্ডি, ঝিলাম, হাফিজাবাদ এবং জাফরওয়ালে কম্পন অনুভূত হয়েছে। ভূমি...
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩ জন
ইউক্রেনের একটি অঞ্চলে রুশ হামলায় অনন্ত তিনজন নিহত হয়েছে। দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি। ক্রিভি রিহ-এর আঞ্চলিক গভর্নর রাশিয়ার হামলায় তিনজন নিহত হওয়ার পাশাপাশি ২৫ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সের্হি লিসাক জানান, একটি পাঁচ তলা বিল্ডিং এখনো আগুনে আচ্ছন্ন এবং ধ্বংসস্তূপের নিচে আরও বেশি লোক আটকা পড়েছে বলে ধারণা করা হচ্...
মগডালের মশা বিপজ্জনক ভাইরাস বহন করতে পারে
মশার কারণে মারাত্মক রোগ ছড়িয়ে পড়ার উদাহরণ কম নয়। করোনা বহন না করলেও আগামী মহামারির ভাইরাস মশা যে বহন করবে না, তার কোনো নিশ্চয়তা নেই। বিজ্ঞানীরা এমন বিপজ্জনক মশা সম্পর্কে আরো জানার চেষ্টা করছেন। অ্যাডাম হেন্ডি ও তাঁর টিম অ্যামাজন রেন ফরেস্টে ফাঁদ পাতেন। তাঁরা আসলে মশার পেছনে ধাওয়া করছেন। কারণ সেই মশা সম্ভবত এমন এক ভাইরাস বহন করতে পারে, যা আগামী ম...
প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’
আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ প্রবল শক্তি নিয়ে উপকূলের দিকে এগোচ্ছে। এর প্রভাবে সাগর উত্তাল। আগামী বৃহস্পতিবার বিকালে ভারতের গুজরাট এবং পাকিস্তানের করাচি উপকূলে আছড়ে পড়তে পারে বলে আবহাওয়া পূর্ভাবাসে রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে জরুরি সভা ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সময় বাড়ার সঙ্গে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। আবহাওয়াব...
‘ধুয়ে দিলেন’এফবিআই ও মার্কিন আইন দপ্তরকে ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত তিন মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো অভিযুক্ত হয়েছেন। তিনি প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট ফেডারেল অপরাধে অভিযুক্ত হন। তবে এ নিয়ে গত শনিবার দুইটি নির্বাচনী সভায় মার্কিন বিচার দপ্তরকে কঠোর ভাষায় গালমন্দ করেছেন ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির। গত শুক্রবার ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা ৩৭ দফা অভিযোগে বলা হয়েছে, স্পর্শ...
সাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, ভারত ও পাকিস্তানে সতর্কতা
আরব সাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ মারাত্মক প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি ১৯০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়ার শক্তি নিয়ে ঘূর্ণিবায়ু চক্রে পরিণত হয়েছে। যা ভারত-পাকিস্তান উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড় এগিয়ে আসায় দুই দেশেই জারি করা হয়েছে সতর্কতা এবং ঝড়ের সঙ্গে জলোচ্ছ্বাসের শঙ্কায় উপকূলীয় এলাকায় নেওয়া হচ্ছে প্রস্তুতি। ভারতের আবহাওয়া অফিস জ...
কাজাখস্তানের আবাই অঞ্চলে দাবানলে ১৪ নিহত
কাজাখস্তানের আবাই অঞ্চলে একটি বনে দাবানলে ১৪ জন মারা গেছে। দেশটির জরুরী পরিস্থিতি মন্ত্রণালয় ১০ জুন এ কথা জানায়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘মোট ১৪ টি মৃতদেহ পাওয়া গেছে। এর আগে ঘোষণা করা হয়েছিল যে আটকে পড়া বন রেঞ্জারদের জন্য অনুসন্ধান চলছে কারণ আগুনে ৬০ হাজার হেক্টর জমি গ্রাস করেছে৷' ১ হাজারেরও বেশি মানুষ অগ্নিনির্বাপণ, অনুসন্ধান ও উদ্ধ...
দক্ষিণ আফ্রিকায় ৫ মাত্রার ভূমিকম্পে
দক্ষিণ আফ্রিকায় রবিবার জোহানেসবার্গের কাছে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, এতে দেশটির সবচেয়ে জনবহুল এই প্রদেশ জুড়ে ভবনগুলো কেঁপে উঠেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানায়। ইউএসজিএস জানায়, রাত ২টা ৩৮ মিনিটে (গ্রীনিচ মান সময় ০০৩৮) ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার (ছয় মাইল) গভীরে কম্পনটি আঘাত হানে। গৌতেং প্রদেশ জুড়ে ভবনগুলো কেঁ...
ভারী বর্ষণে নিহত বেড়ে ২৮ পাকিস্তানে, আহত ১৪৫
পাকিস্তানে উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণে জেরে নিহত বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। একইসঙ্গে আহত হয়েছেন কমপক্ষে ১৪৫ জন। শনিবার (১০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়া এবং পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টিতে ঘরবাড়ি ধসে পড়ার পর এই হতাহতের ঘটনা ঘটেছে। খাইবার পাখতুনখা...
তিন এমপির পদত্যাগ যুক্তরাজ্যে
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের পর আরও দুজন এমপি পদত্যাগ করেছেন। মাত্র দুই দিনের ব্যবধানে পদ থেকে সরে দাঁড়ালেন তিন সংসদ সদস্য। এতে কিছুটা বিপাকে পরেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নির্ধারিত সময়ের মধ্যে তিন আসনে উপনির্বাচন আয়োজন করতে হবে তাকে। শুক্রবার (৯ জুন) হাউজ অব কমন্স থেকে পদত্যাগের ঘোষণা দেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সাবেক নেতা ব...
ভারত ডিজিটাল লেনদেনে শীর্ষে
মাইগভইন্ডিয়া-এর তথ্য অনুযায়ী, ২০২২ সালে ৮৯ দশমিক ৫ মিলিয়ন ডিজিটাল লেনদেন করেছে ভারত ডিজিটাল পেমেন্টে পাঁচটি দেশের তালিকায় শীর্ষে রয়েছে ভারত। মাইগভইন্ডিয়া-এর তথ্য অনুযায়ী, ২০২২ সালে ৮৯ দশমিক ৫ মিলিয়ন ডিজিটাল লেনদেন করেছে ভারত। খবর ইন্ডিয়া টাইমসের ২০২২ সালে ভারত বিশ্বব্যাপী রিয়েল-টাইম পেমেন্টের একাই করেছে ৪৬ শতাংশ, যা ডিজিটাল পেমেন্ট লেনদেনে অন্য চার...
রাশিয়ার দখলে থাকা একাধিক ফ্রন্টে আক্রমণ চালাচ্ছে ইউক্রেন
রাশিয়ার দখলে থাকা বাখমুত, দোনেস্ক ও জাপোরিজ্জিয়া অঞ্চলের একাধিক ফ্রন্টে আক্রমণ শুরু করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। শুক্রবার জাপোরিজ্জিয়া থেকে বিবিসির সাংবাদিক কুয়েন্টিন সমারভিল এ কথা জানিয়েছেন। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করছেন, তাদের পালটা আক্রমণে মার খাচ্ছে ইউক্রেনীয়রা। বিবিসির সাংবাদিক কুয়েন্টিন সমারভিল বলেছেন, আমরা এমন ফুটেজ...






























