মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৪:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

পাকিস্তানে মঙ্গলবার বিকেলে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে লাহোর, ইসলামাবাদ, পেশোয়ার এবং আশেপাশের অন্যান্য শহরগুলোও কেঁপে উঠে। আতংকিত হয়ে লোকজন তাদের অফিস এবং বাড়িঘর থেকে বেরিয়ে চলে আসে। খবর জিও নিউজ।

পাঞ্জাবের শকর গড়, চিচাওয়াতনি, শিয়ালকোট, মান্ডি বাহাউদ্দিন, রাওয়ালপিন্ডি, ঝিলাম, হাফিজাবাদ এবং জাফরওয়ালে কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পটি খাইবার পাখতুনখোয়ার অ্যাবোটাবাদ, সোয়াবি এবং সোয়াত এলাকায়ও আঘাত হেনেছে।


এদিকে, আজাদ জম্মু ও কাশ্মীরের বাগ, ধীরকোট এবং মুজাফফরাবাদ এলাকায় কম্পন অনুভূত হয়েছে। পাকিস্তান আবহাওয়া দপ্তর জানায়, ভূমিকম্পের উৎপত্তি হয় দুপুর ১টা ০৪ মিনিটে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব কাশ্মীর।  
ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।