মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৫:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দক্ষিণ আফ্রিকায় ৫ মাত্রার ভূমিকম্পে

দক্ষিণ আফ্রিকায় ৫ মাত্রার ভূমিকম্পে

দক্ষিণ আফ্রিকায় রবিবার জোহানেসবার্গের কাছে  ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, এতে দেশটির সবচেয়ে জনবহুল এই প্রদেশ জুড়ে ভবনগুলো কেঁপে উঠেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানায়।

ইউএসজিএস জানায়, রাত ২টা ৩৮ মিনিটে (গ্রীনিচ মান সময় ০০৩৮) ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার (ছয় মাইল) গভীরে কম্পনটি আঘাত হানে। গৌতেং প্রদেশ জুড়ে ভবনগুলো কেঁপে ওঠে, যেখানে দেশের বৃহত্তম শহর জোহানেসবার্গ এবং বাণিজ্যিক কেন্দ্র অবস্থিত।


পুরো প্রদেশের বাসিন্দারা কম্পন অনুভব করেছেন এবং কিছু সামাজিক মিডিয়ায় দেওয়ালের ছোট কাঠামোগত ক্ষতির ছবি পোস্ট করা হয়েছে।

আগস্ট ২০১৪ সালে, জোহানেসবার্গের কাছে একটি সোনার খনির শহরে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দক্ষিণ আফ্রিকায় আঘাত করা সর্বশেষ বড় ভূমিকম্পটি ছিল ৬.৩-মাত্রার কম্পন যা ১৯৬৯ সালে পশ্চিম কেপ প্রদেশে আঘাত করেছিল।