মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০২:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মার্কিন পরমাণু চালিত সাবমেরিন দক্ষিণ কোরিয়ার বন্দরে

মার্কিন পরমাণু চালিত সাবমেরিন দক্ষিণ কোরিয়ার বন্দরে

পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলার অঙ্গীকার হিসাবে মার্কিন নৌবাহিনীর একটি পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন শুক্রবার দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানে এসেছে। সিউলের সামরিক বাহিনী এ কথা বলেছে।

দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক তাদের সর্বনিম্ন পর্যায়ে, পাশাপাশি কূটনীতি স্থবির হয়ে পড়েছে এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশকে একটি ‘অপরিবর্তনীয়’ পারমাণবিক রাষ্ট্র এবং কৌশলগত পরমাণু অস্ত্রসহ সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা দিয়েছেন।


জবাবে সিউল এবং ওয়াশিংটন প্রতিশ্রুতি দিয়েছে তাদের মিত্রদের বিরুদ্ধে পিয়ংইয়ং যদি কখনো তার কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের মুখোমুখি হবে এবং উত্তর কোরিয়ার বর্তমান সরকারের ‘অবসান’ ঘটবে।


ইউএসএস মিশিগান একটি ওহাইও-শ্রেণীর পারমাণবিক চালিত গাইডেড মিসাইল সাবমেরিন। ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো শুক্রবার এটি বুসানে পৌঁছেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, এপ্রিলে ওয়াশিংটন সিউলের নেতাদের সাক্ষরিত ঘোষণা অনুযায়ী সামরিক সহযোগিতার অংশ হিসেবে এই সাবমেরিন বুসানে এসেছে।

ঘোষণায় ওয়াশিংটনের ‘দক্ষিণ কোরিয়ার প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতি’ এবং কোরিয়াকে পারমাণবিক সহ মার্কিন সক্ষমতার সম্পূর্ণ পরিসরের সমর্থন দেওয়া হয়েছে।