মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৩:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সতর্কতা জারি ভারত ও পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে

সতর্কতা জারি ভারত ও পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে

ধেয়ে আসছে আরব সাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। ভারত ও পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। দেশ দুইটির উপকূলীয় এলাকাগুলো থেকে এক লাখেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতে ভারি বৃষ্টির মধ্যে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

গুজরাটের রাজ্য সরকার জানিয়েছে, তারা তাদের উপকূলীয় জেলাগুলো থেকে প্রায় ৩৮ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে। ঘূর্ণিঝড় চলার সময় বিদ্যুৎ চলে যেতে পারে এবং বন্যা দেখা দিতে পারে বলে উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে ভারতের আবহাওয়া দপ্তর।


‘বিপর্যয়’ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ উপকূল দিয়ে স্থলে উঠে আসবে এবং এর একটি অংশ পাকিস্তানের সিন্ধু প্রদেশের উপকূলেও আঘাত হানবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। গুজরাটের কচ্ছ জেলার কান্ডলা ও মুন্দ্রা বন্দরের কাযক্রমও বন্ধ রাখা হয়েছে। ভারতের বৃহত্তম বন্দরগুলোর মধ্যে এ দুটি অন্যতম। 

ভারতের কোস্ট গার্ড জানিয়েছে, তারা মঙ্গলবার গুজরাট উপকূলের একটি খনিজ তেলের রিগ থেকে ৫০ কর্মীকে সরিয়ে নিয়ে এসেছে।


লোকজনকে সৈকতে না যেতে ও জেলেদের সাগরে না নামার জন্য কর্তৃপক্ষ সতর্ক করে আসছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গুজরাটের কচ্ছ ও রাজকোট জেলার উপকূলীয় এলাকাগুলোতে প্রবল বৃষ্টি ও ঝড়ো বাতাসে গাছ উপড়ে গিয়ে ও দেয়াল ধসে পড়ে তিনজন নিহত হয়েছে।