মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৪:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রুশ হামলায় ইউক্রেনে নিহত বেড়ে ৬

রুশ হামলায় ইউক্রেনে নিহত বেড়ে ৬

ইউক্রেনের ক্রিভি রিহ-তে রুশ মিশাইল হামলায় নিহত বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। অঞ্চলটির মেয়র এ তথ্য নিশ্চিত করছে। খবর আল-জাজিরা। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ওলেক্সান্ডার ভিলকুল বলেন, ‘দুর্ভাগ্যবশত, ইতিমধ্যে ছয়জন মারা গেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।' 

এর আগে এই হামলায় অনন্ত তিনজন নিহত হয়েছে বলে জানায় দেশটির আঞ্চলিক। ক্রিভি রিহ-এর আঞ্চলিক গভর্নর রাশিয়ার হামলায় তিনজন নিহত হওয়ার পাশাপাশি ২৫ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।


সের্হি লিসাক জানান, একটি পাঁচ তলা বিল্ডিং এখনো আগুনে আচ্ছন্ন এবং ধ্বংসস্তূপের নিচে আরও বেশি লোক আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনের ওপর রাশিয়ার সর্বশেষ হামলা এটি। যা দেশটির প্রেসেডেন্ট ভলোদিমির জেলেনেস্কির নিজ শহরের ওপর চালানো হয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ১৫ তম মাস চলছে। তবে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ানদের প্রতিহত করার জন্য পশ্চিমা সরবরাহকৃত ফায়ারপাওয়ার ব্যবহার করে পাল্টা আক্রমণাত্মক অভিযান চালাচ্ছে বলে দাবি করছে।