মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৫:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভারত ডিজিটাল লেনদেনে শীর্ষে

ভারত ডিজিটাল লেনদেনে শীর্ষে

মাইগভইন্ডিয়া-এর তথ্য অনুযায়ী, ২০২২ সালে ৮৯ দশমিক ৫ মিলিয়ন ডিজিটাল লেনদেন করেছে ভারত ডিজিটাল পেমেন্টে পাঁচটি দেশের তালিকায় শীর্ষে রয়েছে ভারত। মাইগভইন্ডিয়া-এর তথ্য অনুযায়ী, ২০২২ সালে ৮৯ দশমিক ৫ মিলিয়ন ডিজিটাল লেনদেন করেছে ভারত। খবর ইন্ডিয়া টাইমসের

২০২২ সালে ভারত বিশ্বব্যাপী রিয়েল-টাইম পেমেন্টের একাই করেছে ৪৬ শতাংশ, যা ডিজিটাল পেমেন্ট লেনদেনে অন্য চারটি শীর্ষস্থানীয় দেশের মোট পরিমাণের থেকেও বেশি। এর মানে হলো ভারত নগদহীন অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের লেনদেনের পরিমাণ ২৯ দশমিক ২ মিলিয়ন ও চীন ১৭ দশমিক ৬ মিলিয়ন লেনদেন করেছে ২০২২ সালে। চতুর্থ নম্বরে থাকা থাইল্যান্ড ১৬ দশমিক ৫ মিলিয়ন ডিজিটাল লেনদেন করেছে ও দক্ষিণ কোরিয়া করেছে ৮ মিলিয়ন। মাইগভইন্ডিয়া হলো ভারত সরকারের একটি নাগরিক সম্পৃক্ততা প্ল্যাটফরম।

এই বছরের শুরুর দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ডিজিটাল পেমেন্টে ভারত এক নম্বরে রয়েছে ও দেশের গ্রামীণ অর্থনীতি বদলে যাচ্ছে। তিনি বলেন, ভারত এমন একটি দেশ যেখানে মোবাইল ডেটা সবচেয়ে সস্তা। এতে দেশের গ্রামীণ অর্থনীতি পরিবর্তিত হচ্ছে। ডিজিটাল পেমেন্টে ভারত মান ও ভলিউম উভয় ক্ষেত্রেই নতুন মাইলফলক প্রত্যক্ষ করছে। দেশটির ব্যাংক বিশেষজ্ঞদের মতে ভারতের পেমেন্ট ইকোসিস্টেম ও গ্রহণযোগ্যতা দৃঢ়তা নির্দেশ করে।