মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৫:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ওডেসায় নিহত ৩

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ওডেসায় নিহত ৩

দক্ষিণ ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় বুধবার (১৪ জুন) ভোরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।

ইউক্রেনের সামরিক বাহিনীর দক্ষিণ কমান্ড জানান, শহরটিতে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। যদিও এর আগে দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কথা জানিয়েছিলো সামরিক বাহিনী।


দক্ষিণ কমান্ড জানায়, বিমান হামলা এবং বিস্ফোরণের ফলে, ব্যবসা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক ভবন, শহরের কেন্দ্রস্থলে খাদ্য প্রতিষ্ঠান এবং দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

ধ্বংসাবশেষের মধ্যে থেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসাবশেষের নিচে লোক আটকে থাকতে পারে বলে ধারণা করছে সামরিক বাহিনী।