মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৩:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

১১ কোটি লোক বিশ্বে বাস্তচ্যুত

১১ কোটি লোক বিশ্বে বাস্তচ্যুত

বিশ্বে রেকর্ড ১১ কোটি লোক তাদের বাড়িঘর থেকে জোরপূর্বক বাস্তচ্যুত হয়েছে। বুধবার (১৪ জুন) জাতিসংঘ এ কথা জানিয়েছে।

বিশ্ব সংস্থার শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলেছে, ইউক্রেনে রুশ যুদ্ধ, আফগানিস্তান থেকে শরর্ণাথীর পালিয়ে আসা এবং সুদানের গৃহযুদ্ধ শরণার্থীর মোট সংখ্যা বাড়িয়ে দিয়েছে যারা বিদেশে আশ্রয় খুঁজতে বাধ্য হয়েছে। আর যারা নিজ দেশের ভেতরে বাস্তুচ্যুত তাদের সংখ্যাও নজিরবিহীন।

ইউএনএইচসিআর তার গ্লোবাল ট্রেন্ডস ইন ফোর্সড ডিসপ্লেসমেন্ট নামক বার্ষিক রিপোর্টে বলেছে, গত বছরের শেষ নাগাদ ১০ কোটি ৮৪ লাখ লোক বাস্তচ্যুত হয়েছে। ২০২১ সালের তুলনায় এ সংখ্যা ১ কোটি ৯১ লাখ বেশি।


এর পর সুদানে সংঘাত শুরুর কারনে নতুন করে বাস্তচ্যুতি ঘটায় মে মাস নাগাদ এ সংখ্যা দাঁড়ায় ১১ কোটিতে।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, সংঘাত, নিপীড়ন, দ্বন্দ্ব ও বৈষম্যের কারনে বিশ্বের ১১ কোটি লোক বাস্তু-চ্যুত হয়েছে। এটি আমাদের বিশ্ব পরিস্থিতির একটি নিন্দনীয় অবস্থা বলে তিনি উল্লেখ করেন।

বিশ্বে ২০২২ সালে ৩ কোটি ৫৩ লাখ লোক নিজ দেশ ছেড়ে বিদেশে পালিয়েছে। এছাড়া ৬ কোটি ২৫ লাখ আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। ফিলিপ্পো গ্রান্ডি আশংকা করে বলেন, এ সংখ্যা আরো বাড়তে পারে