মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৪:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বৈঠক বাতিল বাইডেনের সঙ্গে ন্যাটো-প্রধানের

বৈঠক বাতিল বাইডেনের সঙ্গে ন্যাটো-প্রধানের

দাঁতে ব্যথা, তাই ন্যাটো-প্রধানের সঙ্গে বৈঠক পিছিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার আচমকাই দাঁতে ব্যথা শুরু হয় জো বাইডেনের। সোমবার তার রুট ক্যানাল চিকিৎসা হয়েছে বলে হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন। ফলে সোমবারের সমস্ত কাজ পিছিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 

এদিন ন্যাটো-প্রধান জেনস স্টলটেনবার্গের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠকও বাতিল করে দেওয়া হয়। মঙ্গলবারই স্টলটেনবার্গের সঙ্গে তিনি দেখা করতে পারেন বলে হোয়াইট হাউস সূত্র জানিয়েছে।


এদিন সাউথ লনে কলেজ অ্যাথলেট ডে-র অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা ছিল বাইডেনের। কিন্তু সেই অনুষ্ঠানেও তিনি যোগ দেননি। তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


বাইডেনের চিকিৎসক জানিয়েছেন, রোববার নিজের পাটির ভিতরের দিকে একটি দাঁতে প্রথম ব্যথা অনুভব করেন বাইডেন। এরপরেই তার রুট ক্যানাল চিকিৎসা করা হয়। কিন্তু সোমবার সকালে বাইডেন ফের ব্যথার কথা জানান। তারপরেই তাকে বিশ্রাম নিতে বলেন চিকিৎসক।

২০২৪ সালে অ্যামেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। সেখানে দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করবেন জো বাইডেন। বিশেষজ্ঞদের বক্তব্য, বাইডেনের বয়স নিয়ে বহু ভোটারই চিন্তিত। প্রেসিডেন্ট বর্তমান বয়স ৮০। তার শরীরও মাঝে মাঝে খারাপ হচ্ছে। এই কারণে কিছু ভোটার তার ভক্ত হয়েই বাইডেনকে ভোট না দিতে পারেন বলে বিশেষজ্ঞদের ধারণা।