খেলাধুলা — পাতা ২৩
বিশ্বকাপ জয়ী অধিনায়ক কামিন্স না খেললেও সতীর্থদের জন্য মাঠে এনে দিয়েছে পানি
অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক প্যাট কামিন্সকে ছাড়াই আজ বৃহস্পতিবার (৬ জুন) ওমানের বিপক্ষে মাঠে নামে অস্ট্রেলিয়া। ওমানকে ৩৯ রানে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে অজিরা। সেই ম্যাচের একাদশে ছিলেন না সদ্যই আইপিএলের ফাইনাল খেলে আসা প্যাট কামিন্স। কিছুদিন আগেই আইপিএল ফাইনাল খেলা প্যাট কামিন্সকে বিশ্রামে রাখা হয় এই ম্যাচে। ওমানের বিপক্ষে বিশ্রা...
নেপালকে ৬ উইকেটে হারিয়ে শুভসূচনা নেদারল্যান্ডসদের
জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে নেদারল্যান্ডস। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৬ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে ডাচরা। মঙ্গলবার (৪ জুন) টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি নেপাল। ডাচ বোলারদের তোপের মুখে ধুঁকতে থাকে নেপালের ব্যাটাররা। অধিনায়ক রোহিত ও টেলেন্ডারদের ব্যাটে ভর...
রোহিতের সাথে কে হবেন ওপেনার; মধুর সমস্যায় ভারত
বিশ্বকাপে আজ বুধবার (৫ জুন) মাঠে নামছে সাবেক চ্যাম্পিয়ন ভারত। প্রতিপক্ষ ইউরোপের দেশ আয়রল্যান্ড। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে আলোচনায় ভারতের ওপেনিং স্লট। আইপিএলে বিরাট কোহলি ওপেনিং এ ব্যাট করে থাকেন। সদ্য শেষ হওয়া আইপিএলে বিরাট কোহলি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। এরপর...
পাবলিক পার্কে প্রেকটিস করতে হচ্ছে ভারতীয় দলকে; সমালোচনা রাহুলের
ভারতের কোচ রাহুল দ্রাবিড় প্রশ্ন তুলেছেন বিশ্বকাপের জন্য অনুশীলনের সুযোগ সুবিধা নিয়ে। এর আগে ম্যাচের ভেন্যু এবং আবাসন ব্যবস্থা নিয়ে অভিযোগ জানিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। বিশ্বকাপের মতো বড় আসরে দলগুলোর জন্য সাধারণত অনুশীলনের আলাদা মাঠ বা ইনডোর অনুশীলনের ব্যবস্থা থাকে। কিন্তু নিউইয়র্কে প্রথম ম্যাচের আগে ভারতীয় দলকে অনুশীলন করতে হচ্ছে পাবলিক পার্কে।...
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে আয়ারল্যান্ডের ভিন্ন পরিকল্পনা
টি-টোয়েন্টি বিশ্বকাপের 'এ' গ্রুপে আছে আয়ারল্যান্ড। যেখানে প্রতিপক্ষ হিসেবে তারা পাচ্ছে ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও কানাডাকে। আগামীকাল ভারত ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবেন পল স্টার্লিংরা। এ ম্যাচে মাঠে নামার আগে জয় নিয়ে না ভেবে ভিন্ন পরিকল্পনা করেছে দলটি। অধিনায়ক স্টার্লিং বলেন, 'ভারত সত্যিই কঠিন এক চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করছে। তাঁদের বেশ কয়ে...
ব্যস্ত সূচি, ভ্রমণ ও আবাসনের বৈষম্য নিয়ে ক্ষোভ মাহিশ থিকশানার
টি-টোয়েন্টি বিশ্বকাপের ডি গ্রুপে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে শুরুটা খারাপ শ্রীলঙ্কার। মাত্র ৭৭ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। এরপর বল হাতে লড়াই করলেও শেষ পর্যন্ত ২২ বল আগেই হার মানতে হয়। এই হারের পর বিশ্বকাপের ব্যস্ত সূচি, আবাসন ব্যবস্থা ও ক্লান্তিকর ভ্রমণ নিয়ে একগাদা অভিযোগ তুলেছেন লঙ্কান স্পিনার মাহিশ থিকশানা। থিকশানার অভিযোগের মূল বিষয়গুলো:...
আজকের ম্যাচে ইংল্যান্ডকে হারাতে চায় স্কটল্যান্ড
টি-টোয়েন্টির আসরে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটের এই সংক্ষিপ্ততম সংস্করণে এর আগে কখনোই দেখা হয়নি এই দুই প্রতিবেশী দলের। ২০১৮ বিশ্বকাপের মতো আরও একবার চমক দেয়ার লক্ষ্য স্কটল্যান্ডের। কেনসিংটন ওভালে ম্যাচ শুরু হবে আজ মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে ৮টায়। প্রতিপক্ষের মনে ভীতির সঞ্চার করতে ইংলিশ টপ-অর্ড...
রিয়াল মাদ্রিদে এমবাপ্পের জার্সি নম্বর: আপাতত ৯
ঢাকা প্রেসঃ ক্লাব ফুটবলের বহুল আলোচিত ট্রান্সফার শেষ পর্যন্ত সম্পন্ন হয়েছে। সোমবার পিএসজি থেকে পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে, চুক্তি শেষে এমবাপ্পে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন। আপাতত ৯ নম্বর জার্সি পাবেন এমবাপ্পে। কারণ: ১০ নম্বর জার্সি বর্তমানে লুকা মডরিচ ব্যবহার করছেন।...
চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতে রেকর্ড রিয়াল মাদ্রিদের
চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতে রেকর্ড ১৫তম বারের মতো শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। হয়েছেন প্রথমবারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন। এবার চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক বিস্ময়কর পারফরম্যান্স দেখিয়েছে বরুশিয়া ডর্টমুন্ডও। তাই তিযোগিতাটির মৌসুম সেরা একাদশেও পড়েছে এর প্রতিফলন; দুই ফাইনালিস্ট থেকেই জায়গা পেয়েছেন চার জন করে। মৌসুমের সেরার স্বীকৃতি পাওয়ার পাশাপাশি...
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকে তাসকিনকে পাচ্ছে বাংলাদেশ
সর্বশেষ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়েন তাসকিন আহমেদ। যার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে পাওয়া নিয়ে দেখা দেয় শঙ্কা। তবে চোটের দ্রুত উন্নতি হয়েছে এই পেসারের। যার কারণে বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকে তাসকিনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। আগামী ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এই ম্য...
বোলার আর ব্যাটার দুই পক্ষের জন্যই চাই লেভেল প্লেইং ফিল্ড: সাকিব
ফরম্যাট যেটাই হোক, ম্যাচ কিংবা টুর্নামেন্ট যেন একতরফা না হয়। বোলার আর ব্যাটার দুই পক্ষের জন্যই চাই লেভেল প্লেইং ফিল্ড। বিসিবির প্রকাশিত সাক্ষাৎকারে নিজের এই দর্শনের কথাই বলেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে কী ইঙ্গিতে আইপিএলের মারকাটারি ক্রিকেটের বিপক্ষেই দাঁড়ালেন সাকিব? ফ্রাঞ্চাইজি লিগে যেটাই হোক, বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে খেলা হবে স্পোর...
মেসি-নেইমার: মাঠের বাইরেও অটুট বন্ধুত্ব
মেসি-নেইমারের বন্ধুত্ব কারো অজানা নয়। দুজনই একসময় খেলেছেন বার্সেলোনা ও পিএসজির হয়ে। এখন অবশ্য দুজনের ঠিকানা আলাদা। আলাদা হলেও কথা হয় নিয়মিত। মেসি এখন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে খেলেন এবং সৌদি ক্লাব আল হিলালে নাম লিখিয়েছেন নেইমার। যদিও চোটের কারণে মৌসুমের বেশির ভাগ ম্যাচে ছিলেন মাঠের বাইরে। দুইজনের দূরত্ব থাকলেও, যোগাযোগ কমেনি...
নিউইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচে হামলার হুমকি, নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা
৯ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ আসরের লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ম্যাচ ঘিরে হামলার হুমকি দিয়েছে একটি কট্টরপন্থী গোষ্ঠী। সবধরণের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সতর্ক আইসিসি ও নিউইয়র্ক প্রশাসন। হুমকি পাওয়ার পর নিউইয়র্কের ভেন্যুটির সকল ম্যাচের নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিযুক্ত করা হয়েছে পুলিশের বিশেষ স্না...
উগান্ডার সাথে প্রথম ম্যাচে আফগানিস্তানের জয়
উগান্ডাকে ১২৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। আফগানদের দেয়া ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৫৮ রান অলআউট হয়ে গেছে আফ্রিকার দেশটি। টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় আফগানিস্তান। ১৫৪ রানের উদ্বোধনী জুটি গড়েন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ৭০ রান করা জাদরানকে ফেরান স্পিনার ব্রায়ান মাসাবা। পরের ওভারেই সাজঘরে ফেরেন ৭৬ রান করা আরেক ও...
ভিনিসিয়াস জুনিয়র: ব্যালন ডিঅরের স্বপ্ন কতটা বাস্তব?
বয়সটা মাত্র ২৪ ছুঁইছুঁই। ইতিমধ্যে দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা হাতে তুলেছেন। দুটি ম্যাচেরই ফাইনালে পেয়েছেন গোলের দেখা। গত পরশু রাতে ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় শিরোপার ছোঁয়া পেয়েছেন এই ব্রাজিলিয়ান। এরপরে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় ভিনিসিয়ুস জুনিয়রের নাম না আসার কোনো কারণ নেই। কোপা আমেরিকায় ব্রাজিলের জার্সিতে ফর্ম ধরে রাখতে পারলে তার হাতেই উঠতে...
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ জয়ের হুঙ্কার রশিদ খানের
একটা লম্বা সময় পর্যন্ত বিশ্বকাপে অংশ নেওয়াটাকেই নিজেদের ক্রিকেটের বড় অর্জন হিসেবে দেখত আফগানিস্তান। তবে সেই সময় পাল্টেছে বহু আগেই। নবমবারের মতো মাঠে গড়াতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সপ্তমবারের মতো খেলতে যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। যেখানে তাদের স্বপ্নটা এবার গ্রুপপর্ব পেরিয়ে দ্বিতীয় রাউন্ড হয়ে অন্তত সেমিতে খেলা। এটা কেবল নিছক স্বপ্ন নয় দলটির;...
অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সমর্থনে উগান্ডার উৎসাহ আরও বেড়েছে
ট্রিনিদাদের পোর্ট অব স্পেনে একই হোটেলে অবস্থানকালে অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার দেখা করেন উগান্ডার ক্রিকেটারদের সাথে। অন্য দলগুলোর চোখ যেখানে শিরোপার দিকে সেখানে বিশ্বকাপে জায়গা করে নেয়াই যেন উগান্ডার অনেক বড় প্রাপ্তি। কারণ- এর আগে কখনও খেলার সুযোগ হয়নি বৈশ্বিক আসরে। টুর্নামেন্টে আফ্রিকার দলটির আনন্দ যেন আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন অস্...
যন্ত্রণা নিয়ে দিবালাকে বাদ দিয়েছেন স্কালোনি
৩০ বছর বয়সী পাওলো দিবালা আর্জেন্টিনার কোপা আমেরিকা স্কোয়াডে জায়গা পেতে ব্যর্থ হয়েছেন। ইকুয়েডর ও গুয়েতামালার বিপক্ষে প্রীতি ম্যাচ এবং আসন্ন টুর্নামেন্ট উভয়ের জন্যই তাকে বাদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ব্যাখ্যা করেছেন যে, দলের সামগ্রিক ভারসাম্য রক্ষা এবং কিছু নির্দিষ্ট খেলার অবস্থানের কারণেই এই সিদ্ধান্ত...





























