বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:০১:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মেসি-নেইমার: মাঠের বাইরেও অটুট বন্ধুত্ব

মেসি-নেইমার: মাঠের বাইরেও অটুট বন্ধুত্ব

মেসি-নেইমারের বন্ধুত্ব কারো অজানা নয়। দুজনই একসময় খেলেছেন বার্সেলোনা ও পিএসজির হয়ে। এখন অবশ্য দুজনের ঠিকানা আলাদা। আলাদা হলেও কথা হয় নিয়মিত। মেসি এখন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে খেলেন এবং সৌদি ক্লাব আল হিলালে নাম লিখিয়েছেন নেইমার। যদিও চোটের কারণে মৌসুমের বেশির ভাগ ম্যাচে ছিলেন মাঠের বাইরে। দুইজনের দূরত্ব থাকলেও, যোগাযোগ কমেনি মেসি ও নেইমারের। ব্রাজিল ও আর্জেন্টিনার এই দুই তারকার কথা হয় নিয়মিতই।


সম্প্রতি ব্যান্ড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন নেইমার
কিছুদিন আগে রোনালদোর ক্লাব আল নাসরকে হারিয়ে আল হিলাল কিংস কাপ জেতার পর তাকে মেসি মেসেজ পাঠিয়েছেন বলেও জানান ব্রাজিলিয়ান এই পোস্টারবয়। সেখানে নেইমার বলেন, ‘আমরা অনেক অনেক দূরে, কিন্তু আমাদের ভেতর অনেক কথা হয়। শিরোপা জেতার পরও সে আমাকে মেসেজ পাঠিয়েছে। আমরা একজন অন্যজনকে নিয়ে খুব খুশি।’


সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে গ্যালারিতে বসে ফাইনালের দিন রোনালদোকে ‘খেপানোর’ জন্য নেইমার ‘মেসি’, ‘মেসি’ বলে চিৎকার করেছেন। একই সাক্ষাৎকারে মেসির সঙ্গে বন্ধুত্ব নিয়ে নেইমার আরো বলেন, ‘মেসি অনেক ভালো একজন মানুষ। আমার জন্য আয়নার মতো। সে দারুণ এক আদর্শ। এর বাইরেও আমরা ভালো বন্ধু।