বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:০১:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

উগান্ডার সাথে প্রথম ম্যাচে আফগানিস্তানের জয়

উগান্ডার সাথে প্রথম ম্যাচে আফগানিস্তানের জয়

উগান্ডাকে ১২৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। আফগানদের দেয়া ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৫৮ রান অলআউট হয়ে গেছে আফ্রিকার দেশটি।

টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় আফগানিস্তান। ১৫৪ রানের উদ্বোধনী জুটি গড়েন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ৭০ রান করা জাদরানকে ফেরান স্পিনার ব্রায়ান মাসাবা। পরের ওভারেই সাজঘরে ফেরেন ৭৬ রান করা আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। উইকেটে থিতু হতে পারেননি নাজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব ও আজমতউল্লাহ ওমরজাই। ১৬ বলে ১৪ রান করে অপরাজিত ছিলেন মোহাম্মদ নবী।

শেষে দিকে খুব ভালোবভাবেই ম্যাচে ফিরে আসে উগান্ডা।  দারুণ শুরুর পরও শেষ ৫ ওভারে মাত্র ২৭ রান তুলতে সক্ষম হয় আফগানরা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রানের পুঁজি পায় দলটি।

জবাবে ফারুকীর পেস তাণ্ডবে মাত্র ১৮ রানে টপঅর্ডারের ৫ উইকেট হারায় উগান্ডা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৫৮ রানে থামে তাদের ইনিংস। সর্বোচ্চ ১৪ রান আসে রবিনসন ওবোয়ার ব্যাট থেকে। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৫ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন ফজলহক ফারুকী। আর রশিদ খান, নাভিন-উল-হক দুইটি করে এবং মুজিব-উর রহমান একটি উইকেট শিকার করেছেন।