মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:০০:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতে রেকর্ড রিয়াল মাদ্রিদের

চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতে রেকর্ড রিয়াল মাদ্রিদের

চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতে রেকর্ড ১৫তম বারের মতো শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। হয়েছেন প্রথমবারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন। এবার চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক বিস্ময়কর পারফরম্যান্স দেখিয়েছে বরুশিয়া ডর্টমুন্ডও। তাই তিযোগিতাটির মৌসুম সেরা একাদশেও পড়েছে এর প্রতিফলন; দুই ফাইনালিস্ট থেকেই জায়গা পেয়েছেন চার জন করে।


মৌসুমের সেরার স্বীকৃতি পাওয়ার পাশাপাশি ভিনি-বেলিংহামের জায়গা হয়েছে মৌসুমসেরা একাদশেও। যেখানে রিয়াল থেকে তাদের সঙ্গী হয়েছেন দুই ডিফেন্ডার দানি কারভাহাল ও আন্তোনিও রুডিগার। বাকি দুই ডিফেন্ডার হলেন বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাটস হামেলস ও ইয়ান মাতসেন।  মিডফিল্ডার হিসেবে বেলিংহামের সঙ্গে জায়গা পেয়েছেন পিএসজির ভিতিনিয়া ও ডর্টমুন্ডের মার্সেল সাবিতজার।


এ ছাড়া ফরোয়ার্ড লাইনে ভিনির সঙ্গে বাকি দুইজন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন ও ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন। তবে এই তালিকায় জায়গা হয়নি সিটির হালান্ড ও পিএসজির এমবাপ্পের। গোলরক্ষক হিসেবে তালিকায় আছেন ডর্টমুন্ডের কোবেল।

 

চ্যাম্পিয়নস লিগের মৌসুমসেরা একাদশ

গোলরক্ষক:
কোবেল (ডর্টমুন্ড ), 

ডিফেন্ডার:
 রুডিগার (রিয়াল), হামেলস (ডর্টমুন্ড),কার্ভাহাল (রিয়াল)ও মাতসেন (ডর্টমুন্ড)।


মিডফিল্ডার:
ভিতিনিয়া (পিএসজি), বেলিংহাম (রিয়াল)ও সাবিতজার (ডর্টমুন্ড)।

ফরোয়ার্ড :
ভিনিসিয়ুস (রিয়াল), হ্যারি কেইন (বায়ার্ন) ও ফোডেন (ম্যানচেস্টার সিটি)।