মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:০১:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আয়ারল্যান্ড আত্মবিশ্বাসে ভরা, ভারতকে হারানোর পরিকল্পনা

আয়ারল্যান্ড আত্মবিশ্বাসে ভরা, ভারতকে হারানোর পরিকল্পনা

বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ রাতে আয়ারল্যান্ড মুখোমুখি হচ্ছে শক্তিশালী ভারতের। আইরিশদের গ্রুপে ভারত ছাড়াও আছে পাকিস্তানের মতো দল। যদিও নিজেদের শক্তিতে ভরসা রাখার ওপর নজর দিচ্ছে আইরিশরা। বিপক্ষ দলের ঘাটতি বের করে জয় তুলে নিতে চায় তারা। ভারতের বিপক্ষে ম্যাচের আগে আইরিশ কোচ এনরিখ মালান নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন। ভারতকে হারানোর পরিকল্পনাও করে রেখেছেন তিনি। চেষ্টায় আছেন দলটির ঘাটতি খুঁজে বের করার। মালান বলেন, ‘এটুকু নিশ্চিত করেই বলতে পারি পরিকল্পনা অনুযায়ী আমরা প্রস্তুতি নিতে পেরেছি।

 

ভারত অভিজ্ঞ দল, এর মানে তাদের অনেক তথ্য আছে অনেকে জানেন। আমাদের ভারতীয় দলের ঘাটতিগুলোকে খুঁজে বের করে সে বিষয়টিকে কাজে লাগিয়ে ফায়দা তুলতে হবে।’ বিশ্বকাপের আগে আয়ার‌ল্যান্ড-পাকিস্তানের সিরিজে প্রথম ম্যাচে বাবরেদের হারিয়েছিল আইরিশরা। ওখান থেকে বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে দলটি। অতীতেও বড় দলগুলোকে হারিয়ে দেওয়ার স্মৃতি আছে তাদের। তাই ভারত ম্যাচের আগে আয়ারল্যান্ডের কোচকে আশাবাদী হয়ে বলতে শুনা গেছে, ‘এবারের বিশ্বকাপে শুধু ভারতের বিপক্ষেই ভালো খেলা নয়, আমরা চেষ্টা করবো টুর্নামেন্টে সব সেরা দলের বিপক্ষেই ভালো খেলার।’