মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:০০:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নেপালকে ৬ উইকেটে হারিয়ে শুভসূচনা নেদারল্যান্ডসদের

নেপালকে ৬ উইকেটে হারিয়ে শুভসূচনা নেদারল্যান্ডসদের

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে নেদারল্যান্ডস। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৬ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে ডাচরা। মঙ্গলবার (৪ জুন) টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি নেপাল। ডাচ বোলারদের তোপের মুখে ধুঁকতে থাকে নেপালের ব্যাটাররা। অধিনায়ক রোহিত ও টেলেন্ডারদের ব্যাটে ভর করে একশো পেরোয় নেপাল। 


১৯ ওভার ২ বলে ১০৬ রানে অলআউট হয় নেপাল। রোহিত করেন ৩৭ বলে ৩৫ রান। নেডারল্যান্ডসের পক্ষে টিম প্রিঙ্গেল ও লোগান ভ্যান বিক নেন ৩টি করে উইকেট। ১০৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাক্স ও'দাউদের ফিফটিতে ৮ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় ডাচরা। ম্যাক্স ও'দাউদ ৪৮ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন। এছাড়া  বিক্রমজিত সিং করেন ২৮ বলে ২২ রান।