বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:০২:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকে তাসকিনকে পাচ্ছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকে তাসকিনকে পাচ্ছে বাংলাদেশ

সর্বশেষ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়েন তাসকিন আহমেদ। যার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে পাওয়া নিয়ে দেখা দেয় শঙ্কা। তবে চোটের দ্রুত উন্নতি হয়েছে এই পেসারের। যার কারণে বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকে তাসকিনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

 

আগামী ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এই ম্যাচেই তাসকিনকে পাওয়া নিয়ে খুব একটা সংশয় নেই। সোমবার (২ জুন) বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘তাসকিন অনেক উন্নতি করেছে। আজ আউটডোরে বোলিং করার পরিকল্পনা ছিল যেহেতু বোলিং করার পরিকল্পনা করেছে, তাকে এ কারণে ইনডোরে আসা। ৫ জুন তার পুরোপুরি বোলিং শুরুর কথা। সেটা দেখে বলা যাবে ৭ জুনের ম্যাচে ওকে পাব কি না। এখন পর্যন্ত তার খুব ভালো অগ্রগতি।’

 
তিনি আরও বলেন, ‘তাসকিনের সম্ভাবনা খুব ভালো। এ কারণেই সে বিশ্বকাপ দলে আছে। এ ধরনের চোট চার সপ্তাহের মধ্যে সেরে ওঠে। এ ধরনের চোটের পর শতভাগ ফিট বলা যায় না, তবে অনেক ভালো অবস্থায় থাকবে সে। আশা করি, ৭ জুনের মধ্যেই শতভাগ ফিট হয়ে যাবে।'