মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:০১:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাকিস্তান দল নৈশভোজ অংশগ্রহণ করল ভক্তদের সাথে ডলারের বিনিময়ে

পাকিস্তান দল নৈশভোজ অংশগ্রহণ করল ভক্তদের সাথে ডলারের বিনিময়ে

আজ রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ রাতে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান। এই ম্যাচের আগে লম্বা বিরতি পেয়েছে পাকিস্তান দল। আর এই ফাঁকে স্থানীয় বাসিন্দাদের আয়োজিত এক নৈশভোজে অংশ নিয়েছে বাবর আজমের দল।‘মিট অ্যান্ড গ্রিট’নামের নৈশভোজের পার্টি রাত ১১টা থেকে গভীর রাত পর্যন্ত চলে।


এই পার্টিতে অনেক ভক্তই এসেছিলেন। তারা টাকার বিনিময়ে বাবর-শাহিন আফ্রিদিদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন। এই পার্টির এন্ট্রি ফি ধরা হয়েছিল ২৫ মার্কিন ডলার। এই টাকা দিয়েই পাকিস্তান দলের খেলোয়াড়দের সঙ্গে এক টেবিলে ডিনার করতে ও সেলফি তুলার সুযোগ পেয়েছেন ভক্ত–সমর্থকেরা।

 

পাকিস্তান দলের এমন কাণ্ডে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। তিনি বলেন, 'আনুষ্ঠানিক নৈশভোজ তো আছেই, এর ওপর আবার ব্যক্তিগত নৈশভোজ। এমন কাজ কেউ কীভাবে করতে পারে? এটা ভয়ানক। এর অর্থ হচ্ছে আপনি ২৫ ডলারের বিনিময়ে আমাদের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করছেন। সৃষ্টিকর্তা না করুন, সেখানে কোনো গন্ডগোল বেঁধে গেলে লোকে বলত ছেলেরা (বাবর-আফ্রিদিরা) টাকা কামাচ্ছে।'