মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:০১:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়ার্নারের সর্বোচ্চ রানের রেকর্ড

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়ার্নারের সর্বোচ্চ রানের রেকর্ড

অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ডেভিড ওয়ার্নার। অ্যারন ফিঞ্চকে টপকে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে দেশটির সর্বোচ্চ রানসংগ্রাহক এখন ওয়ার্নার। আন্তর্জাতিক টি-টেয়েন্টিতে ওয়ার্নারের রান এখন ৩ হাজার ১৫৫।

এতদিন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহকের রেকর্ডটি নিজের কাছে রেখেছিলেন সাবেক অধিনায়ক ফিঞ্চ। ১০৩ ইনিংসে ৩ হাজার ১২০ রান করেছিলেন সাবেক বাঁহাতি এই ব্যাটার। বার্বাডোজের ব্রিজটাউনে ৫৬ রানের ইনিংস খেলে ফিঞ্চের সেই রেকর্ডটি ভেঙে দেন ওয়ার্নার।

ইতিহাস গড়তে ওয়ার্নারের দরকার ছিল ২২ রান। কিন্তু টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১০৪তম ম্যাচে ওমানের বিপক্ষে দেখেশুনে খেলা ৫১ বলে ৫৬ রান করেন তিনি। হাঁকান বাউন্ডারির সঙ্গে একটি ছক্কা। ওয়ার্নারের রেকর্ড গড়ার দিনে ৩৯ রানের জয়ে বিশ্বকাপে শুভযাত্রা করেছে অস্ট্রেলিয়া।
রানসংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। ৯৯ ইনিংসে ২ হাজার ৪৬৮ রান করেছেন মারকুটে এই ব্যাটার। তালিকায় চতুর্থ স্থানে আাছেন শেন ওয়াটসন। ৫৬ ইনিংসে সাবেক এই অলরাউন্ডারের রান ১ হাজার ৪৬২।