মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:০১:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রিয়ালে এমবাপ্পের বেতন ও জার্সি নম্বর

রিয়ালে এমবাপ্পের বেতন ও জার্সি নম্বর

সোমবার রাতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপে। রিয়াল জানিয়েছিল, পাঁচ মরসুমের জন্য এমবাপে যোগ দিচ্ছেন। এবার জানা গেল ফ্রান্সের ফুটবলারের বেতন। কত নম্বর জার্সি পরবেন, সেটাও প্রকাশ্যে এসেছে।

পিএসজিতে  থাকাকালীন বছরে ৭.২ কোটি ইউরো  বেতন পেতেন এমবাপে। রিয়ালে তাঁর ধারেকাছেও পাবেন না। রিয়ালে প্রতি বছর ১.৫ কোটি ইউরো বেতন পাবেন।

কম টাকায় রিয়ালে আসার করণ অবশ্য অন জায়গায়। বেতন কমালেও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন অনেক। রিয়ালে সই করার উপহার হিসাবে ১০ কোটি ইউরো । পাশাপাশি ছবির স্বত্বের ৮০ শতাংশ টাকা পাবেন। মাত্র ২০ শতাংশ পাবে রিয়াল। টাকা কমিয়েই রিয়ালে আসতে রাজি হয়েছেন এমবাপে। তা সত্ত্বেও ক্লাবের সবচেয়ে দামী ফুটবলার হবেন তিনিই।


এমবাপ্পে ফ্রান্সের জাতীয় দল বা পিএসজি-তে ১০ নম্বর জার্সি পরেন । কিন্তু রিয়ালে সেই জার্সি পরেন লুকা মদ্রিচ। তাই নতুন ক্লাবে এমবাপে পরবেন ৯ নম্বর জার্সি। সংবাদমাধ্যমের দাবি, তিনি ১০ নম্বর জার্সি চানইনি। খুশি মনেই ৯ নম্বর জার্সি মেনে নিয়েছেন। আগে এই জার্সি পরতেন করিম বেঞ্জেমা। মদ্রিচ আরও এক বছর ক্লাবে থাকবেন। ফলে অন্তত এক বছর ৯ নম্বর জার্সিতেই খেলতে হবে এমবাপ্পেকে।