মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৯:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ বন্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করলেন খালেদা জিয়া

নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ বন্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ বন্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। আজ রোববার ৮ অক্টোবর এ আবেদন করেন তার আইনজীবী। এর আগে গত ১৭ সেপ্টেম্বর এ মামলায় খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ১০ অক্টোবর দিন ধার্য করেন আদালত।

এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে। ওইদিন মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন। এরপর তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।


এদিকে বিদেশি একজন সাক্ষী নেয়ার আবেদনের ওপর শুনানি করে দুদক। এ আবেদনটি করা হয় ২০১৮ সালে। শুনানি শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১০ অক্টোবর দিন ধার্য করেন আদালত। ওই সময় খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ১২ সেপ্টেম্বর একই আদালতে খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ১৭ সেপ্টেম্বর দিন ঠিক করা হয়। ওইদিন সাক্ষ্যগ্রহণ মুলতবি চেয়ে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী। এর বিরোধিতা করে দুদক। উভয় পক্ষের শুনানি শেষে মুলতবির আবেদন নামঞ্জুর করে সাক্ষ্যগ্রহণ শুরুর আদেশ দেন আদালত।