মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৯:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিকভাবে আন্দলনে যাবোঃ মির্জা ফখরুল

নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিকভাবে আন্দলনে যাবোঃ মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা তো গণতন্ত্রের বাইরে যেতে পারি না। আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনে যাবো। আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলনে যাবো।’ মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেল তিনটায় রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘খালেদা জিয়াকে দ্রুত বিদেশে নিতে হবে। নয়তো এর সব দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে।’ সম্প্রতি ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল প্রশ্ন তুলেছেন, ‘প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে থেকেও এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য তিনি কীভাবে দিতে পারেন? আমাদের বোধগম্য নয়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘শুধু খালেদা জিয়াকে এ অবস্থায় (অসুস্থ) রেখে নয়, হাসিনা সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে যাবে না বিএনপি। আমরা বিশ্বাস করি, জনগণের আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হবে।’