মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৯:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৩৬ দিনের আলটিমেটাম দিলেন বিএনপিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

৩৬ দিনের আলটিমেটাম দিলেন  বিএনপিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বিএনপিকে ৩৬ দিনের আলটিমেটাম দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আর ৩৬ ঘণ্টা নয়, ৩৬ দিনের মধ্যে অপরাজনীতি ছাড়তে হবে। ৩৬ দিনের মধ্যে আগুন সন্ত্রাস ছাড়তে হবে। ৩৬ দিনের মধ্যে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। ৩৬ দিনের মধ্যে যদি বিএনপি সঠিক পথে না আসে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির অপরাজনীতির কালো হাত ভেঙে দেব।

আজ সোমবার উত্তরার আজমপুরে উন্নয়ন ও শান্তি সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে আগামী মাসে। আসল খেলা, ফাইনাল খেলা জানুয়ারির প্রথম সপ্তাহে।


বিএনপি যদি অস্ত্র নিয়ে আসে তাহলে সেই হাত ভেঙে দিতে হবে। যদি আগুন সন্ত্রাস করতে আসে তাহলে সেই হাত পুড়িয়ে দিতে হবে। যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে।’ মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘কারো ভিসানীতির তোয়াক্কা আমরা করি না।


বার্তা দিয়ে দিচ্ছি, কারো নিষেধাজ্ঞার পরোয়া আমরা করি না। আমার নির্বাচন আমি করব, তুমি কে?...আমার নিয়মে আমি নির্বাচন করব। আমাদের সংবিধান অনুযায়ী আমরা নির্বাচন করব। কারো খবরদারিতে বাংলাদেশের গণতন্ত্র চলবে না। কারো খবরদারিতে বাংলাদেশের নির্বাচন চলবে না।

বিএনপি-জামায়াতের দেশবিরোধী হরতাল, নৈরাজ্য ও অবরোধ প্রতিরোধে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল প্রমুখ।