মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৮:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সিলেট অভিমুখে রোডমার্চ চলছে বিএনপির, নেতা-কর্মীদের ঢল

সিলেট অভিমুখে রোডমার্চ চলছে বিএনপির, নেতা-কর্মীদের ঢল

বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ভৈরব থেকে সিলেট অভিমুখে রোডমার্চ শুরু করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভৈরব বাসস্ট্যান্ডে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে এই রোডমার্চ শুরু হয়। এতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়ক ধরে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার হয়ে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে রোডমার্চ শেষ হবে। ১৬০ কিলোমিটার দীর্ঘ পথের মাঝে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মোড় ও মৌলভীবাজারের শেরপুরে তিনটি পথসভা করা হবে।


এদিকে রোডমার্চের উদ্বোধনী অনুষ্ঠানে ভৈরব বাজারে পথসভায় জনতার ঢল নামে। নেতা-কর্মীদের ভিড়ে লোকারণ্য হয়ে ওঠে এলাকায়। বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল নিয়ে রোডমার্চে যোগ দিয়েছেন বিপুল সংখ্যক নেতা-কর্মী।

রোডমার্চে দলের গয়েশ্বর চন্দ্র ও আমীর খসরু ছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা আছেন। কর্মসূচির সমন্বয় করছেন ময়মনসিংহ ও সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকেরা।


উল্লেখ্য, আগামী ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে রোডমার্চ অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একইদিন ঢাকায় একটি পেশাজীবী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ড. আবদুল মঈন খান।

২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগরীর গাবতলী ও নারায়ণগঞ্জের ফতুল্লায় জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান (গাবতলী), ড. আবদুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী (ফতুল্লা)। ২৯ সেপ্টেম্বর ঢাকায় নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বেগম সেলিমা রহমান সমাবেশে উপস্থিত থাকবেন।

এছাড়া ৩০ সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক সম্মেলন, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত রোডমার্চ, ২ অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ এবং ৩ অক্টোবর কুমিল্লা, ফেনী, মিরসরাই ও চট্টগ্রামে রোডমার্চ অনুষ্ঠিত হবে।