মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৮:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কর্মী নিয়ে সমাবেশে আসবেন, টাকা দিয়ে কামলা নিয়ে আসবেন না: মির্জা আজম

কর্মী নিয়ে সমাবেশে আসবেন, টাকা দিয়ে কামলা নিয়ে আসবেন না: মির্জা আজম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ করে বলেছেন, ‘কর্মী নিয়ে সমাবেশে আসবেন, টাকা দিয়ে কামলা নিয়ে আসবেন না। 

বুধবার (২০ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক জরুরি বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা আজম বলেন, ‘কিছু নেতাকর্মী ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে এসে চেহারাটা দেখিয়ে, সমাবেশ শুরুর আগেই চলে যান। নিজের পছন্দের নেতা যে আছে, তার ছবি দিয়ে ব্যানার করেন তারা। সমাবেশে আসার পর বারবার ব্যানার নামাতে বলা হলেও নামান না, এটা দৃষ্টিকটু।’ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট ও ওয়ার্ডে কমিটি নেই উল্লেখ করে মির্জা আজম বলেন, ‘সবাই নেতা হতে আসেন, নিজের পরিচয় দিতে চান। 


যারা নিজের পরিচয় ও ছবি দিয়ে ব্যানার বানিয়ে সমাবেশে আসেন, ব্যানার নামাতে বলার সঙ্গে সঙ্গে নামাতে হবে। যারা ব্যানার ধরে রাখেন, তারা জানেনই না—কার ব্যানার ধরে রেখেছেন। তাই বারবার বলার পরও ব্যানার নামান না।’ তিনি বলেন, ‘হয়তো কিছু টাকা দিয়ে ব্যানার ধরতে বলা হয়েছে, নেতার নাম জানেন না। কামলা হিসেবে তিনি ব্যানার ধরে রাখছেন। এই ধরনের কোনো লোক সমাবেশে আনবেন না। কামলাদের মিটিং-সমাবেশে নিয়ে আসবেন না, কর্মীদের মিটিংয়ে নিয়ে আসবেন।’

সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে আগামী ৩০ সেপ্টেম্বর আওয়ামী লীগের কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে মির্জা আজম বলেন, ‘যেসব নেতাকর্মী মিটিংয়ে আসবেন, তাদের মিটিং শেষ না হওয়া পর্যন্ত থাকতে হবে।’ এ সময় মিটিংয়ে শৃঙ্খলা বজায় রাখায় একাধিক টিম গঠন করার কথা বলেন মির্জা আজম। 

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।